Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান  কমল নাথের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেতুল: কংগ্রেসের অন্দরে তিনি কট্টর হিন্দুত্ববাদী হিসাবেই পরিচিত। গত বছর মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে নরম হিন্দুত্বের পথে হেঁটেছিলেন। যদিও তাতে কোনও লাভ হয়নি। উল্টে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নেওয়ায় মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। তা সত্বেও নরম হিন্দুত্ববাদের রাস্তা থেকে হঠতে নারাজ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। শনিবার বেতুলে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে নিজেকে ‘গর্বিত হিন্দু’ হিসাবে তুলে ধরার পাশাপাশি ‘জয় শ্রীরাম’ শ্লোগানও দিলেন। আর দলের বর্ষীয়ান নেতার ওই কাণ্ড দেখে রীতিমতো থ মেরে গিয়েছেন মঞ্চে উপস্থিত কংগ্রেসের অন্যান্য নেতারা।

বেতুল লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রামু টেকামের সমর্থনে এদিন সকালে ছুটকি গ্রামে সভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। ওই সভায় রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘হিন্দু বলে আমি গর্ব অনুভব করি। বিজেপি নেতারা দাবি করছেন, রামমন্দির নাকি ওঁরা বানিয়েছেন। রামমন্দির ওরা বানায়নি। আমার-আপনার মতো দেশের অসংখ্য রাম ভক্ত হিন্দুদের দেওয়া চাঁদায় গড়ে উঠেছে। ফলে ওই রামমন্দির আমার-আপনার-আমাদের সবার। রামকে রাজনীতির হাতিয়ার হিসাবে নির্লজ্জভাবে ব্যবহার করছে বিজেপি।’

মোদি সরকারের বিরুদ্ধে সংবিধান নিয়ে ছেলেখেলার অভিযোগ তুলে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সংবিধানকে কাটাছেঁড়া করা হচ্ছে। বিজেপির একটাই লক্ষ্য দেশের সংবিধানকে বদলে ফেলা। বিজেপির ওই ষড়যন্ত্র রুখতে পারে দেশের সাধারণ মানুষ। আমজনতাকেই এগিয়ে আসতে হবে।’ চলতি লোকসভা ভোটে ‘মোদির গ্যারান্টি’-র কথা বলে প্রচার চালাচ্ছে বিজেপি। ‘মোদির গ্যারান্টি’কে কটাক্ষ করে কমল নাথ বলেন, ‘মোদির গ্যারান্টি মানে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি।’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00