Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচারপতি চন্দ্রচূড়ের সাংবিধানিক বেঞ্চ ‘গ্রিন বেঞ্চ’, বগলদাবা করে ফাইলপত্র আর নয়

সওয়াল-জবাব প্রযুক্তি নির্ভর, দেওয়া হবে প্রশিক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের সাংবিধানিক বেঞ্চ বুধবার থেকে গ্রিন বেঞ্চের মর্যাদা পেল। আগামীদিনে তাঁর এজলাসে শুনানি হবে কাগজ-পত্র ছাড়াই, প্রযুক্তি নির্ভর। তাঁর সাংবিধানিক বেঞ্চে দায়ের হওয়া মামলায় উভয়পক্ষের যেসব আইনজীবী সওয়াল-জবাবে অংশ নেবেন, তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বুধবার তিনি তাঁর সাংবিধানিক বেঞ্চকে গ্রিন বেঞ্চ ঘোষণা করলেন। আগামীদিন এই সাংবিধানিক বেঞ্চে যে সব আইনজীবী মামলার সওয়ার করতে আসবেন, তাদের আসতে হবে ফাইল-পত্র ছাড়া। অর্থাৎ, কাগজপত্রের ব্যবহার করা যাবে না। সওয়াল-জবাব হবে প্রযুক্তি নির্ভর। বিচারপতির এই ঘোষণায় তাঁর সাংবিধানিক বেঞ্চে উপস্থিত কয়েকজন আইনজীবী আপত্তির কথা জানান।জানান সাংবিধানিক বেঞ্চের ওপর বিচারপতি এম আর শাহ। তাদের আশ্বাস দিয়ে বিচারপতি বলেন- আপনাদের চিন্তা করতে হবে না। কাগজ-পত্র ছাড়াই কীভাবে প্রযুক্তির ওপর নির্ভর করে মামলার সওয়াল জবাব করা যায়, তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং আইটি দফতর। তারা এই ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রশিক্ষণ আগামী শনিবার।

চন্দ্রচূড় জানিয়ছে, মামলার সব কাগজপত্র স্ক্যান করে তাঁর এজলাসে থাকা কম্পিইটারে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিতে হবে দুই পক্ষের আইনজীবী এবং মামলার বাদী ও বিবাদী পক্ষকে। বিচারপতি চন্দ্রচূড়ের এই সিদ্ধান্ত যে ব্যতিক্রমী তা নিয়ে কোনও সন্দেহ নেই। মনে করা হচ্ছে, তাঁর দেখাদেখি আগামী দিনে বাকি বিচারপতিরাও একই সিদ্ধান্ত নেবেন।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00