Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক দুর্নীতির মামলায় ইডির তলবকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আগেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনের বিরুদ্ধে আইনি পথে হাঁটার কথা বলেছিলেন। সোমবার(১৮ সেপ্টেম্বর) এই মামলার শুনানি।  

২৩ সেপ্টেম্বর হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। আগেও তাঁকে তলব করা হয়েছিল। তখনও তিনি হাজিরা দেননি। তিনি চিঠি দিয়ে জানান, প্রয়োজনীয় সমস্ত তথ্য ও নথি পাঠিয়েছেন।

ঝাড়খণ্ডে একটি আর্থিক তছরুপ ও জমি দুর্নীতি মামলায় তাঁকে তলব করে ইডি। আর্থিক তছরুপ বিরোধী আইন (পিএমএলএ)-এর আওতাধীন একটি মামলায় জিজ্ঞাসাবাদের মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠানো হয়। খনি সংক্রান্ত মামলায় হেমন্ত সোরেনকে ইডির রাঁচির দফতরে সশরীরে হাজিরা দিতে বলা হয়। তাঁর বয়ান রেকর্ডর কথা জানানো হয় নোটিশে। তবে নির্দিষ্ট ভাবে তাঁকে কোন মামলায় তলব করা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তা জানানো হয়নি। যদিও হেমন্ত সোরেনের দাবি, বিরোধী জোট ইন্ডিয়া গঠনের পরেই এনডিএ বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।  

তাঁর সম্পত্তির বিশদ বিবরণ দেওয়া নিয়ে তিনি বলেন, ২০২০ সালে তাঁর বাবা শিবু সোরেনের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিশদ প্রদান করা হয়েছে। ইডি সিবিআই থেকে বিশদ পেতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00