Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুর-কাণ্ডে জেডিইউ-বিজেপি তাল ঠোকাঠুকি

মণিপুরে ছয় জেডিইউ বিধায়কের মধ্যে পাঁচজনকেই ভাঙিয়ে নিজেদের দলে টেনে এনেছে বিজেপি। যা নিয়ে নতুন করে সম্মুখ সমরে নেমেছে দুই দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা : মণিপুরে ছয় জেডিইউ বিধায়কের মধ্যে পাঁচজনকেই ভাঙিয়ে নিজেদের দলে টেনে এনেছে বিজেপি। যা নিয়ে নতুন করে সম্মুখ সমরে নেমেছে দুই দল। মণিপুরের পর বিহারেও জেডিইউ সাফ হবে বলে দাবি করেছে বিজেপি। পাল্টা ২০২৪-এর লোকসভা ভোটে দেশের মানুষ বিজেপির ‘জুমলাবাজির’ জবাব দেবেন বলে জানিয়েছে নীতীশ কুমারের দল।

মণিপুরের পাঁচ বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এসেছে বিজেপি। যা কিনা বিহারের বদলা হিসাবে দেখছে রাজনৈতিক মহল। এই দল ভাঙানোয় নতুন করে বিতর্কে জড়িয়েছে জেডিইউ-বিজেপি। এদিনই বিহারে জেডিইউ-এর জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে পটনায়। সেখানে মণিপুরের ঘটনা নিয়ে আলোচনা হয়। এর আগে বিহারের বিজেপি নেতা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি মণিপুরে জেডিইউ-এর ভাঙনের প্রসঙ্গ তুলে টুইট করে বলেন, ‘এবার বিহার জেডিইউ মুক্ত হবে। লালু প্রসাদই বিহারকে জেডিইউ মুক্ত করবে।’ এর জবাব দিতে দেরি করেনি নীতীশ কুমারের দল। দলের সর্বভারতীয় সভাপতি রাজীবপ্রতাপ সিং পাল্টা এক টুইটে জানান, বিজেপির দিবাস্বপ্ন না দেখাই ভালো। ২০২৪-এর লোকসভা ভোটে জুমলাবাজির জবাব পেয়ে যাবে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি জানান, ২০১৫ সালের বিহার বিধানসভা ভোটে মোদি ৫৩টি মিছিল করেছিলেন। কিন্তু ২৪৩টি আসনের মধ্যে বিজেপি মাত্র ৪২টি আসন পায়। তাঁর অভিযোগ, বিজেপি জোতধর্ম পালন করতে জানে না। জেডিইউ সভাপতি বলেন, ‘দেশের মানুষ দেখেছেন কীভাবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে সরকার গড়া হয়েছে। দিল্লিতে সরকার ফেলার চেষ্টা করা হয়েছে। এখন ঝাড়খণ্ডের সরকার ফেলার চেষ্টা করছে। আগামী লোকসভা ভোটে মানুষ এর জবাব দেবেন।’    

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00