Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগে জোট, পরে নেতা:  নীতীশ

দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রে আসীন বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে সবার আগে দরকার অ-বিজেপি সরকারকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করা। জোটের নেতা কে হবেন, সেটা পরে ঠিক করা হবে।

এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক শেষ করে আসার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তোলা এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই মন্তব্য করেন। তিনি বলেন- দেশবাসী চাইছে বিজেপির বিকল্প একটা সরকার, যে সরকার হবে ধর্মনিরপেক্ষ। যে সরকারের কাছে প্রাধান্য পাবে দেশবাসীর সার্বিক কল্যাণ। সময় হয়েছে দেশবাসীকে বিজেপির বিকল্প হিসেবে কিছু তুলে ধরা। জেডি (ইউ) নেতা জানান, কেন্দ্রে আসীন শাসকদল যে দেশ তথা দেশবাসীর কল্যাণের স্বার্থে নয় তা সকলেই আজ উপলব্ধি করতে পেরেছে। আমি এবং শরদ পাওয়ার তাই চাইছে, দ্রুত একটি অ-বিজেপি জোট তৈরি করা।

শরদ পাওয়ারের সঙ্গে নীতীশ কুমারের এদিন বৈঠক হয় প্রায় আধঘণ্টা। সেই বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, এনসিপি নেতার সঙ্গে আজকের বৈঠকে এই জোট গঠন নিয়েই কথা হয়েছে। ওনাকে বলেছি, কাউকে সামনে রেখে জোট তৈরির ভাবনা থেকে আমাদের সকলের বেরিয়ে আসা প্রয়োজন।জোট গঠনের পর সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হবে।

নীতীশ কুমার বলেন, তাঁর বিজেপি শিবির ত্যাগের সিদ্ধান্তকে অনেকেই সমর্থন জানিয়েছেন। বলেছেন, অত্যন্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি চেয়েছিল দলীয় বিধায়কদের কিনে নিয়ে ওই রাজ্যে সরকার গঠন করতে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00