Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঞ্জাবের ভোট রক্তাক্ত করতে ছক আইএসআইয়ের

নির্ভরযোগ্য সূত্রে এই খবর পেয়েছে গোয়েন্দা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোট বানচাল করতে বড়ো ধরনের ছক তৈরি করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। নির্ভরযোগ্য সূত্রে এই খবর পেয়েছে গোয়েন্দা সংস্থা। পাঞ্জাবের পাশাপাশি তাদের টার্গেট উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ছোট-বড় সন্ত্রাসী সংগঠনের সাহায্য নেবে। তারা ইতোমধ্যে ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন, বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র জোগাড়ের নির্দেশ দিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইয়ের সঙ্গে য়োগাযোগ রেখে চলেছে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের নেতা ওয়াধাবা সিং বাব্বর, খলিস্তান কম্যান্ডো ফোর্সের পরমজিৎ সিং পাঞ্জাওয়ার, খলিস্তান জিন্দাবাদ ফোর্সের নেতা রঞ্জিত সিং নীতার সঙ্গে। শিখ ফর জাস্টিসের গুরপ্রীত সিং পান্নু ইতোমধ্যে আরও সক্রিয় হয়ে উঠেছেন। পাঞ্জাবে তিনি তাঁর সমর্থকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

হামলার পাশাপাশ তাদের তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতাও আছেন। গোয়েন্দা সংস্থা তাদের এই রিপোর্ট পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে জানিয়ে দিয়েছে।সুপারিশ করেছে, তারকা প্রার্থীদের নিরাপত্তা আরও কঠোর করার।

পাঞ্জাব পুলিশের এক উচ্চপদস্থকর্তা জানিয়েছেন, আইএসআই ইতোমধ্যে লস্কর-ই-তৈবা, জইশ মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিনকে এক নির্দেশে জানিয়েছে, তারা যেন সময় থাকতে থাকতে তাদের স্লিপার সেল নেটওয়ার্ককে সক্রিয় করে তোলে। গোয়েন্দা দফতরের এই রিপোর্ট যে ভোটমুখী পাঞ্জাব সরকারের কাছে চিন্তার কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গোয়েন্দা রিপোর্ট হাতে পাওয়ার পরে পরেই পাঞ্জাব সরকার ভিভিআইপিদের নিরাপত্তা আর কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00