Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি সফর বাতিল ইরানের বিদেশ মন্ত্রীর, কারণ শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসেই ভারতের বিদেশ মন্ত্রকের রাইসিনা সংলাপে দিল্লি আসার কথা ছিল ইরানের বিদেশ মন্ত্রী হোসেইন আমির আবদোল্লাইয়েনের। কিন্তু আচমকাই ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি আসবেন না সে দেশের বিদেশ মন্ত্রী। আর এই সিদ্ধান্তে কার্যত আস্বস্তিতে পড়েছে ভারতের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

কিন্তু কেন নয়াদিল্লি সফর বাতিল করলেন ইরানের বিদেশ মন্ত্রী? রাইসিনা সংলাপের যৌথ উদ্যোক্তা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য প্রোমোশনাল বিদেশ নির্মিত হয়েছে তাতে হিজাব বিরোধী আন্দোলনে সামিল ইরানি মহিলাদের চুল কেটে ফেলার দৃশ্য রয়েছে। এমনকী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবিও দেখানো হয়। আর ওই ভিডিও দেখেই চটেছে ইরান সরকার। সূত্রের খবর, নয়াদিল্লিতে অবস্থিত ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, হিজাব বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেশের প্রেসিডেন্টের ছবি রেখে কার্যত ইব্রাহিম রাইসিকে অপমান করা হয়েছে। অবিলম্বে ওই ছবি সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই বিতর্কিত ভিডিও থেকে ইরানের প্রেসিডেন্টের ছবি সরানো হয়নি। আর তাতেই চটেছে ইরানের বিদেশ মন্ত্রক। প্রতিবাদ জানাতে রাইসিনা সংলাপে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মাহশা আমিনি নামে এক কুর্দি তরুণীকে হিজাব না পরার অপরাধে গ্রেফতার করে নির্যাতন চালায় পুলিশ। ওই অত্যাচারের ফলে মারা যান ২২ বছরের কুর্দি তরুণী। আর তার পরেই গোটা ইরানজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। ইতিমধ্যেই বিক্ষোভে অংস নেওয়ার জন্য বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাইসি সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00