মুম্বইয়ে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্থ যুদ্ধজাহাজ INS Brahmaputra, নিখোঁজ এক নাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মেরামতির কাজ চলাকালীন আচমকাই আগুন ধরে গেল যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে (INS Brahmaputra)। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষতি হয়েছে জাহাজটির। শুধু তাই নয়, এক নাবিকও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নাবিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কীভাবে ওই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি। ভারতীয় নৌ সেনার তরফে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০০ সালের এপ্রিল মাসে ভারতীয় নৌ সেনায় যুক্ত হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র। জাহাজটিতে ৪০ নৌ সেনা আধিকারিকের পাশাপাশি ৩৩০ জন নাবিক মোতায়েন ছিলেন। কয়েকদিন আগেই মেরামতির জন্য মুম্বইয়ে নৌবাহিনীর ডকে যুদ্ধজাহাজটিকে নিয়ে আসা হয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় আচমকাই জাহাজটিতে আগুন ধরে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। জাহাজে থাকা নাবিকরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার নৌবাহিনীর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় লাগা আগুন এদিন ভোরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে আইএনএস ব্রহ্মপুত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে জাহাজটিতে থাকা সব আধিকারিক ও নাবিকরা সুরক্ষিত রয়েছেন। তবে এক জুনিয়র নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাবিকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, ঠিক দু’বছর আগে, ২০২২ সালের ২১ জুলাই ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ডে এক নৌসেনা অফিসারের মৃত্যু হয়েছিল। ২০১৪-য় মুম্বইয়ে আগুন লেগেছিল আইএনএস কলকাতায়। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]