Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’সপ্তাহে ২০০! দেশে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার মাজেই দেশে ফের উর্ধ্বমুখী ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে ২০০-র গণ্ডি পেরল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ওমিক্রন মানুষের জন্য কতটা ক্ষতিকর তা বলা সম্ভব নয়। ডিসেম্বরের পর থেকেই এই ভাইরাসের ক্ষমতার পরিচয় পাওয়া যাবে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি উপসর্গহীন। এমনকি আরও জানা গিয়েছে, কোভিডের সুপার স্প্রেডার ডেল্টার থেকেও দ্রুত গতিতে ছড়াতে পারে ওমিক্রন।

কেন্দ্রীয় স্বাথয মন্ত্রকের রিপোর্ট অনুসারে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে দাঁড়িয়েছে ৫৪, যার মধ্যে ২৮ জন সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে, মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে দিল্লি। সেখানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ৫৪, সুস্থ ১২ জন। এরপরই রয়েছে তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরালা, গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, চণ্ডীগড়।

অন্যদিকে, ওমিক্রনের বাড়বাড়ন্তের মাঝেই দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৩২৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। মৃত ৪৫৩ জন। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00