Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্যটনপ্রেমীদের জন্য সুখবর, লাদাখে তৈরি হচ্ছে দেশের প্রথম নাইট স্কাই স্যাঞ্চুয়ারি

তিন মাসের মধ্যে তৈরি হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশীদের কাছে নাইট স্কাই স্যাঞ্চুয়ারি (বাংলা তর্জমা করলে দাঁড়ায় রাতের আকাশের অভয়ারণ্য) নতুন নয়। কেউ একা, কেউ বা দল বেঁধে তা উপভোগ করে। এবার সেই স্বাদ পেতে চলেছে ভারতবাসী।

লাদাখের বুকে তৈরি হবে ভারতের প্রথম নাইট স্কাই স্যাঞ্চুয়ারি। তৈরি করতে সময় লাগবে তিন মাস। মহাকাশ পর্যটনের প্রসার ও প্রচারের কথা মাথায় রেখে এই প্রকল্প নেওয়া হয়েছে। থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরবীক্ষণ যন্ত্র। সেখানে চোখ রেখে মহাকাশে আলফা এবং গামা রশ্মির গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। আর নাইট স্কাই স্যাঞ্চুয়ারি তৈরি হচ্ছে লাদাখে, যা কিনা পৃথিবীর সর্বোচ্চ স্থান বলেই পরিচিত।  

প্রকল্পের খবর দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এই প্রকল্পের জন্য তিনপক্ষের মধ্যে একটি মৌ সই হয়েছে। সেখানে সই করেছে, লাদাখ সরকার, লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, জ্যোতিষ পদার্থবিদ্যার পীঠস্থান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে নাইট স্কাই স্যাঞ্চুয়ারি থাকলেও ভারতে এটাই প্রথম। এর থেকে পর্যটনপ্রেমীরা যেমন উপকৃত হবেন, এই প্রকল্প বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে।

প্রকল্পের জন্য লাদাখের হ্যানলে অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে।  এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রথমটি এলাকাটি সুউচ্চস্থানে হওয়ায় ধোঁয়া-দূষণের হাত থেকে মানুষ রক্ষা পাবে।আর সারাবছর এখান থেকে রাতের আকাশ খুব পরিষ্কার ভাবে দেখা যায়। আগামী তিন বছরের মধ্যে যাতে কাজ শেষ করা যায়, সে ব্যাপারে তিন পক্ষকে আর্জি জানানো হয়েছে।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00