Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বে ভারতে বেশি বিক্রি হয় অ্যান্টিবায়োটিক, বলছে সমীক্ষা রিপোর্ট

বেশি বিক্রি হয় অ্যাজিথ্রোমাইসিন, দ্বিতীয়স্থানে সেফিক্সিমাইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু এর মুখে ওর মুখের কথায় অ্যান্টিবায়োটিক ওষুধ খান ভারতীয়রা। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল ল্যান্সেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া। রিপোর্ট প্রকাশিত হয়েছে ১ সেপ্টেম্বর।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রতিবছর ভারতে বিক্রি হয় পাঁচশো কোটি অ্যান্টিবায়োটিক। সব থেকে বেশি বিক্রি হয় অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম। দ্বিতীয়স্থানে সেফিক্সিমাইন ২০০ মিলিগ্রাম। রিপোর্ট অনুসারে, এই প্রবণতা আগেও ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে চিকিৎসকদের পরামর্শ ছাড়াই মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। বিশ্বে যত অ্যান্টিবায়োটিক তৈরি হয় তার মধ্যে এক তৃতীয়াংশ বিক্রি হয়ে যায় ভারত, রাশিয়া, চিন, ব্রাজিলে। আর ভারতে বিক্রি হয় মোট উৎপাদিত ওষুধের ২৩ শতাংশ।

ল্যানসেট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে – বিশ্বে ভারতে সব থেকে বেশি বিক্রি হয় অ্যান্টিবায়োটিক। এই ধরনের ওষুধ বিক্রি ও ব্যবহারের ওপর নজরদারির অভাব রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দুই ধরনের অ্যান্টিবায়োটিকের বিক্রি কেমন, তা জানতে দেশের নয় হাজার স্টকিস্টের থেকে তথ্য সংগ্রহ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুসারে, ভারতীয়দের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে কোনও রোগ প্রতিরোধের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ম্যাজিকের মতো কাজ করে। ফলে, তারা চিকিৎসকের কাছে যাওয়ার পরিবর্তে নিজেরাই ঠিক করেন অ্যাজিথ্রোমাইসিন খাবেন না সেফিক্সিমাইন। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে যে নিয়ম বা নীতি রয়েছে, প্রতি ক্ষেত্রে তা লঙ্ঘিত হচ্ছে।

এই রিপোর্ট যে উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রশ্ন উঠছে, এই ওষুধ খাওয়ার প্রবণতা কীভাবে হ্রাস করা যায়? 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00