Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করলেন ভারতীয় মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করলেন ভারতীয় মহিলা অঞ্জু। ১৪ই অগস্ট সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটিতে দেখা যায়, অঞ্জু তাঁর পাকিস্তানি বন্ধু নাসরুল্লাহর সঙ্গে কেক কেটে উদযাপন করছেন। এই ভিডিও রীতিমত হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

রাজস্থানের ভিওয়াদি জেলার ওই মহিলা অঞ্জু জুলাই মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গিয়েছিলেন। সেখানে তাঁর ২৯ বছর বয়সী ফেসবুক বন্ধু নাসরুল্লাহর সঙ্গে দেখা করতে যান তিনি।২১ জুলাই রাজস্থানে তার পরিবার ছেড়ে সীমান্ত অতিক্রম করেন।  অঞ্জু যথারীতি বিবাহিত। তাঁর দুই সন্তান রয়েছে। পাকিস্তান যাওয়ার আগে অঞ্জু তার স্বামীকে বলেছিলেন যে তিনি তার বন্ধুর সাথে দেখা করতে জয়পুরে যাচ্ছেন। তার কোম্পানিকে জানিয়েছিলেন যে তিনি তার বোনের সাথে দেখা করতে গোয়া যাচ্ছেন।

অঞ্জু প্রথমে ভিলওয়ারা থেকে দিল্লি পৌঁছেন। অবশেষে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন।এরপর নাসরুল্লাহর সঙ্গে পাকিস্তানেই বিবাহ সারেন ও ধর্মান্তরিত হন ওই মহিলা। পরে ভারতে তার স্বামীকে জানান যে তিনি লাহোরে আছেন এবং কয়েক দিনের মধ্যে ফিরে আসবেন।

ক্রস-বর্ডার প্রেম এখন ট্রেন্ডিং হয়ে পড়েছে। সম্প্রতি পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন সীমা হায়দর। বিবাহ সারেন ও ধর্মান্তরিত হন। এছাড়াও ভারতীয় পাত্রের সঙ্গে পাকিস্তানি পাত্রীর ভার্চুয়ালি বিবাহের ঘটনাও প্রকাশ্যে এসেছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00