Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্ত না করলে কেড়ে নেওয়া হবে নাগরিক অধিকার

ইঙ্গিত বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার কার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্ত না করলে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

শনিবার একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুশীল চন্দ্র জানিয়েছেন, ‘ভোটার কার্ডের সঙ্গে আধারকার্ডের সংযুক্তকরণ পুরোটাই স্বেচ্ছাধীন বিষয়। তা নিয়ে কোনও সন্দেহ নেই। একজন ব্যক্তি ভোটার কার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্ত নাও করতে পারেন। কিন্তু কেন তিনি করছেন না, সে ব্যাপারে তাঁকে সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। সেই কারণ যুক্তিনির্ভর না হলে ভোটার তালিকা থেকে সংশ্লিষ্টের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’

বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, তিনি তাঁর কার্যকালের মধ্যে কোন পদক্ষেপকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বলে মনে করেন।জবাবে সুশীল চন্দ্র বলেন, ‘আমার কার্যকালের মেয়াদের মধ্যে দুটি কাজ স্মরণ করার মতো। বলা যেতে পারে, ভারতীয় রাজনীতিতেও ওই দুটি পদক্ষেপ মাইলফলক হয়ে থাকবে। একটি, ১৮ বছর বা তদোর্ধ্বদের ক্ষেত্রে আধারকার্ড বাধ্যতামূলক করা এবং এর জন্য বছরে চারটি তারিখ সুনির্দিষ্ট করা। আগে বছরে মাত্র একবারই এই সুযোগ পাওয়া যেত।দ্বিতীয় পদক্ষেপটি হল, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। এর উদ্দেশ্য ছিল ভোটে জালিয়াতি রোখা।’

দেশের বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘আগে শুধুমাত্র ১জানুয়ারি এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল। আমার আমলে সরকারকে বছরে আরও তিনটি এর জন্য বরাদ্দ করার অনুরোধ জানালে সরকার প্রস্তাবে সাড়া দেয়।

আরও পড়ুন প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করেননি? মুশকিলে পড়বেন

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00