Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মদিনের অনুষ্ঠানে আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে পড়াশোনা করতে গিয়ে নিজেই নিজের জীবনে যমরাজকে আহ্বান জানালেন এক ভারতীয় ছাত্র(Indian Student)। জন্মদিন পালনের সময় ভুলবশত নিজের শরীরেই গুলি চালিয়ে দেয় আরিয়ান রেড্ডি নামক বছর ২৩-এর ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ১৩ই নভেম্বর। এদিন জর্জিয়ার(Georgia) শহর আটলান্টায়(Atlanta) নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনে(Birthday Celebration) মেতেছিল আরিয়ান। কিন্তু তাঁর একটি ভুলেই কারণেই সবকিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। প্রচণ্ড রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় কুপিয়ে খুন, ভিনরাজ্যে পালানোর আগেই ভিলেনকে পাকড়াও করল পুলিশ

কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? জানা গিয়েছে, জন্মদিনের পার্টি চলাকালীনই আরিয়ান তাঁর নতুন কেনা বন্দুকটি পরিষ্কার করা শুরু করেন। জন্মদিনের আনন্দ উদযাপন করতে ফাঁকা আকাশে গুলি ছোড়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। সেই সময়ই অসাবধানতাবশত একটি গুলি বন্দুক থেকে বেরিয়ে আরিয়ানের বুকে লেগে যায়। গুলির শব্দ শুনে তৎক্ষণাৎ পাশের ঘর থেকে ছুটে আসেন আরিয়ানের বন্ধুরা। তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে আরিয়ান। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বাবা হলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী, নবজাতকের ছবি প্রকাশ্যে আনলেন

ওই দেশের পুলিশ কর্তাদের তরফ থেকে জানা গিয়েছে, আরিয়ান আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাস্টার অফ সায়েন্সের ছাত্র তিনি। আরিয়ান তেলেঙ্গানা রাজ্যের ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামের বাসিন্দা কিন্তু তাঁর পরিবার বর্তমানে উপ্পল জেলায় বসবাস করছে। নিহত আরিয়ানের মরদেহ আজ শুক্রবার রাতে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে। বিদেশে পড়াশোনা করতে শেষে কিনা নিজের বন্দুকের গুলিতেই মরতে হল আরিয়ানকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00