Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অরুণাচল সীমান্তে ফের সংঘর্ষে জড়াল ভারত ও চিনা সেনা জওয়ানরা

গত শুক্রবার ৯ ডিসেম্বর ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইটানগর: গালওয়ানের পরে এবার অরুণাচলের তাওয়াঙে সংঘর্ষে জড়াল ভারত ও চিনা সেনা জওয়ানরা। গত ৯ ডিসেম্বর শুক্রবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য সীমান্তে দায়িত্বেরত চিনা সেনা আধিকারিকের সঙ্গে পতাকা বৈঠকে বসেন ভারতীয় সেনার পদস্থ আধিকারিকরা। ওই পতাকা বৈঠকের পরেই দুই পক্ষ সীমান্ত থেকে বেশ কিছুটা পিছু হঠেছে।

গত কয়েক বছর ধরেই অরুণাচল সীমান্ত নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা চলছে। মাঝেমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন দুই পক্ষের সেনা আধিকারিকরা। গত বছরের অক্টোবরে প্রায় ২০০ চিনা জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চলে এসেছিলেন। ভারতীয় সেনা জওয়ানরা তাতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত নয় ডিসেম্বর অরুণাচলের তাওয়াঙের ইয়াংসেত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের চেষ্টা চালায় চিনের লালফৌজের জওয়ানরা। ভারতীয় জওয়ানরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পক্ষ অন্য পক্ষের উপরে চড়াও হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পদস্থ সেনা আধিকারিকরা হস্তক্ষেপ করেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00