Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NDTV-র নিয়ন্ত্রণ নিতে ঝাঁপাল মোদি ‘বান্ধব’ গৌতম আদানি

মঙ্গলবার এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ অংশীদারিত্ব কেনা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি জমানায় যখন দেশের অধিকাংশ তথাকথিত জাতীয়  সংবাদমাধ্যম নিজেদের শিরদাঁড়া বন্ধক রেখেছে, তখন কণ্ঠহীনদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে চলেছে এনডিটিভি (NDTV)। এবার সেই নিরপেক্ষ টিভি চ্যানেলের মালিকানা পেতে কোমর কষে ঝাঁপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)  ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। মঙ্গলবার আদানি এন্টারপ্রাইজের অধীনস্ত এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের (AMG Media Network Limited) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এনডিটিভির (NDTV) ২৯ দশমিক ১৮ শতাংশ অংশীদারিত্ব কেনা হয়েছে। আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (RRPR Holding Private Limited) হাতে থাকা ওই শেয়ার কিনেছে বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VPCL)। যা এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডের সহযোগী সংস্থা। পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার সরাসরি অধিগ্রহণ করা হবে। প্রতি শেয়ারের জন্য দর দেওয়া হচ্ছে ২৯৪ টাকা। মোট ৪৯৩ কোটি টাকার ওপেন অফার দেওয়া হবে। অর্থা‍ৎ ৫৫ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করে এনডিটিভির মালিকানা নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনা করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী। এদিন আদানি গোষ্ঠীর দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

যদিও আদানি গোষ্ঠীর প্রেস বিবৃতির কয়েক ঘন্টা পরে এনডিটিভির (NDTV) পক্ষ থেকে এক পাল্টা বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে এনডিটিভির সিইও (CEO, NDTV) সুপর্ণা জানান, ‘আদানি গোষ্ঠীর (Adani Group) পক্ষ থেকে এনডিটিভি’র (NDTV) শেয়ার ক্রয়ের যে কথা বলা হয়েছে, সে বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় (Pranoy Roy) ও রাধিকা রায় (Radhika Roy) কিছুই জানেন না। তাঁদের অন্ধকারে রেখেই এই প্রক্রিয়া চালানো হয়েছে। সংস্থায় দুজনের যে ৩২ শতাংশ শেয়ার রয়েছে, তা থাকবে।’ এনডিটিভির পক্ষ থেকে জারি করা বিবৃতি নিয়ে অবশ্য আদানি গোষ্ঠির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মাত্র কয়েক মাস আগেই সংবাদমাধ্যমের ব্যবসায় পা রাখার কথা ঘোষণা করেছিল আদানি এন্টারপ্রাইজ। রাতারাতি তৈরি করা হয়েছিল এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (AMG Media Network Limited)। কট্টর বিজেপি সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিক সঞ্জয় পুঙ্গালিয়াকে (Sanjay Pungalia) সংস্থার সিইও হিসেবে নিয়োগ করা হয়েছিল। তখনই গুজব রটেছিল, এনডিটিভি কিনে নিতে পারেন গৌতম আদানি। যদিও অচিরে সেই গুজব থেমে গিয়েছিল। এদিন ফের দেশের নিরপেক্ষ চ্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিজেরাই ঘোষণা করেছে আদানি গোষ্ঠী।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00