Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৭৬৩৩, মৃত্যু ১১ জনের

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৩৩ জন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তথ্য প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একইসঙ্গে জানানো হয়েছে, বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৬১,২৩৩টি।

মঙ্গলবারের রিপোর্টে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১১ জনের মৃত্যুর পর দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ১৫২ জনে। একদিনে মৃত ১১ জনের মধ্যে ৪ জন রয়েছেন রাজধানী দিল্লির। এছাড়া হরিয়ানা, কর্ণাটক এবং পঞ্জাবের এক জন করে রয়েছেন,  মৃতদের মধ্যে ৪ জন রয়েছেন কেরলের।

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৮৫৯। অ্যাকটিভ কেস মোট সংক্রমণের ০.১৪ শতাংশ। করোনা থেকে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। এখনও পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৪৭৪ জন মানুষ। এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00