Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে করোনার ঢেউ, দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছাড়াল

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৪২ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষ বিদায়ের মুখে দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আগের দিনের  তুলনায় দৈনিক সংক্রমণ এক ধাক্কায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যা যেমন বেড়েছে তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে প্রাণঘাতী কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। গত আট মাসের মধ্যে এটাই দৈনিক সংক্রমণের নিরিখে সর্বোচ্চ। মহারাষ্ট্র ও দিল্লিতে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪ দশমিক ০২ শতাংশে। এক লাফে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৪৯৮-এ।

উল্লেখ্য গতকাল বুধবার দেশে  করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। একদিনে ৩০ শতাংস সংক্রমণে বৃদ্ধিতে যথেষ্টই আশঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা গতকালই দাবি করেছিলেন, প্রকোপের শেষ পর্যায়ে এসে মরণ কামড় দেবে করোনা। আগামী ১০-১২ দিন সংক্রমণ বৃদ্ধি পেলেও তার পরে করোনার দাপাদাপি কমতে থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00