Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে বাড়ছে আত্মহত্যা, ঘণ্টা-প্রতি ১৮জন

সংখ্যাগরিষ্ঠই পুরুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভারতে আত্মহত্যার ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন গড়ে সাড়ে চারশো জন আত্মহত্যা করেন। ঘণ্টার হিসেবে ১৮জন। গত বছর ভারতে আত্মহত্যায় মৃত্যু হয়েছে ১.৬৪ লক্ষ জনের। এদের মধ্যে পুরুষদের সংখ্যা ১.১৯ লক্ষ। মহিলা ৪৫,০২৬জন। ২৮জন তৃতীয় লিঙ্গের। আত্মহত্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। রিপোর্টের শিরোনাম অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া ২০২১। রিপোর্টে বলা হয়েছে করোনা কালে ভারতে আত্মহত্যার প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, অতিমারী শুরুর আগের বছর, অর্থাৎ ২০২০ সালে দেশজুড়ে আত্মহত্যা করেন দেড় লক্ষ্যের কিছু বেশি (১.৫৩ লক্ষ)। আর ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে এই সংখ্যাটা দেড় লক্ষের নীচে ছিল। ব্যুরোর রিপোর্ট অনুসারে, ২০১৭ সালে ভারতে আত্মহত্যা করেন ১.২৯ লক্ষ জন। পরের বছর সেটা বেড়ে দাঁড়ায় ১.৩৪ লক্ষ। ২০১৯-য়ে সেই সংখ্যাটা কিছুটা বেড়ে দাঁড়ায় ১.৩৯ লক্ষ। এই পরিসংখ্যান গ্রহণ শুরু হয় ১৯৬৭ সাল থেকে। ১৯৬৭ সালে সংখ্যাটা ছিল ৪০ হাজারের নীচে (৩৮, ৮২৯)। ১৯৮৪ সালে প্রথমবার আত্মহত্যার সংখ্যা ৫০ হাজারের ঘর অতিক্রম করে। সাত বছর বাদে, ১৯৯১ সালে সেটা পেরিয়ে যায় ৭৫ হাজার। মাত্র সাত বছরের মাথায় ১৯৯৮ সালে আত্মহত্যার সংখ্যাটা অতিক্রম করে যায় লক্ষের ঘর। ওই বছর ভারতে আত্মহত্যা করেন ১.০৪জন। আত্মহত্যার মূল কারণ চূড়ান্ত হতাশা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00