Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্ষুধার্ত দেশগুলির মধ্যে ভারতের স্থান ১০১, এগিয়ে বাংলাদেশ-পাকিস্তান

বিগত কিছুবছরে শিশুদের অপুষ্টিতে থাকার পরিমাণ বেড়েছে বলে জানাচ্ছে সমীক্ষা। যার বেশি প্রভাব পড়েছে করোনাকালে লকডাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদির আচ্ছে দিনের স্বপ্ন আদপে সোনার পাথর বাটি। সেই কথা প্রতি মিনিটে হারে হারে টের পাচ্ছে দেশের জনতা। খাল কেটে কুমির আনার ফল কী হতে পারে তা আজ ভারতীয়রাই বুঝতে পেরেছে। কিন্তু তাতে কিছু লাভ নেই। দেশের আচ্ছে দিনের ভাঁওতা দিয়ে বহাল তবিয়তে ব্যবসা করছে একদল সুবিধাবাদী। আর মরছে দেশ। যার পরিণাম বিশ্বের ১১৬ টি ক্ষুধার্তের মধ্যে থাকা দেশগুলির মধ্যে থাকা ভারতের স্থান ১০১। যা ২০২০ সালে ৯৪ স্থানে ছিল ১০৭ টি দেশের মধ্যে। ভারত এই তালিকায় ‘লজ্জাজনক’ ভাবে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকে।

এই বিশেষ রিপোর্ট বানিয়েছেন আইরিশ সংগঠন, যার নেতৃত্বাধীন রয়েছে জার্মানির কোম্পানি হাঙ্গার হিলফে। তারা দেখাতে চেয়েছে ভারতে মানুষের খাদ্যের সঙ্কট অর্থাৎ খাদ্য জোগাড় করতে কতটা হিমশিম খাচ্ছে, যার জন্য দিন দিন বাড়ছে ক্ষুধার্ত থাকার চাহিদা। ৩৮.৮ থেকে নেমে ২৭.৫ চলে এসেছে ক্ষুধার্ত থাকার পরিমাণ। যেটা ২০১১-১২ তেও ভালো জায়গায় ছিল। কিন্তু দিন দিন শোচনীয় হচ্ছে বলে জানিয়েছে সমীক্ষা। মোট চারটি বিভাগের হিসেব নিকেশ করে এই তালিকা তৈরি হয়। যার মধ্যে দেখা হয় পাঁচবছরের নীচে কতজন শিশু অপুষ্টির শিকার, পাঁচ বছরের নীচে কতজন শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম, পাঁচ বছরের নীচে কতজন শিশু বাঁচছে।

বিগত কিছুবছরে শিশুদের অপুষ্টিতে থাকার পরিমাণ বেড়েছে বলে জানাচ্ছে সমীক্ষা। যার বেশি প্রভাব পড়েছে করোনাকালে লকডাউনে। তবে কিছু কিছু ক্ষেত্রে ধীরে হলেও উন্নতি হচ্ছে বলে জানাচ্ছে সমীক্ষা। ভারতের থেকে ভালো অবস্থাতে থাকলেও পাকিস্তান, বাংলাদেশ ও নেপালেও অবস্থা শোচনীয় বলে জানাচ্ছে সমীক্ষা। ভালো অবস্থায় রয়েছে চিন, কুয়েত, ব্রাজিলের মত দেশগুলি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00