Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসে লালকেল্লায় বিশেষ অতিথি হিসাবে হাজির থাকছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। তাই এই বিশেষ দিনে লালকেল্লায়  অতিথির তালিকায় রয়েছেন প্রায় চার হাজার জন। তাদের মধ্যে রয়েছেন কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্ররা। কারণ, তৃতীয়বার ক্ষমতায় আসার পর বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্রদের উন্নত ভারতের চারটি স্তম্ভ।‘ তাই এবারের স্বাধীনতা দিবসে অতিথিদের তালিকায় তাদের দেওয়া হয়েছে বিশেষ স্থান।

অতিথিদের ১১ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে যুব কল্যাণ বিভাগে ৬০০ জন এবং নারী ও শিশু উন্নয়ন ক্যাটাগরিতে ৩০০ জন অতিথি রয়েছে। এছাড়াও পঞ্চায়েতি রাজ ও গ্রামোন্নয়ন বিভাগ থেকে ৩০০ জন করে এবং আদিবাসী বিষয়ক বিভাগ থেকে ৩৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা এবং সীমান্ত সড়ক সংস্থা / প্রতিরক্ষা মন্ত্রক থেকে ২০০ জন করে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও ক্রীড়া বিভাগ থেকে ১৫০ জন করে ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি নীতি আয়োগ ক্যাটাগরিতে রয়েছেন ১২০০ বিশেষ অতিথি। একলব্য মডেল আবাসিক স্কুলের প্রায় ১৫০ জন ছাত্র, ১০০ জন আদিবাসী কারিগর,৫০ জন আদিবাসী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর অতিথি তালিকা অনেকটাই  বেশি । ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য কমপক্ষে ১৮,০০০ ই-আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব বিশেষ অতিথিরা  ১৪ অগস্ট দিল্লিতে আসবেন।  তাদের মধ্যে কয়েকজন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করার কথা রয়েছে। আবার কেউ কোন সিনিয়ার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00