Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫০০ টাকার দিনমজুরের কাছে ৩৭ লক্ষের আয়কর নোটিশ

পেশায় দিনমজুর। দৈনিক গড় আয় ৫০০ টাকার মতো। সেই দিনমজুরকেই সাড়ে ৩৭ লক্ষ টাকা বকেয়া মেটানোর নোটিশ পাঠাল আয়কর দফতর।

Share:

নিজস্ব সংবাদদাতা, বিহার : পেশায় দিনমজুর। দৈনিক গড় আয় ৫০০ টাকার মতো। সেই দিনমজুরকেই সাড়ে ৩৭ লক্ষ টাকা বকেয়া মেটানোর নোটিশ পাঠাল আয়কর দফতর। এই নোটিশ পাওয়ার পরই চক্ষু চড়কগাছ গিরিশ যাদব নামে ওই ব্যক্তির। গিরিশ বিহারের খাগরিয়া জেলার মাগৌনা গ্রামের বাসিন্দা। নোটিশ হাতে পাওয়ার পরই গিরিশ আলাউলি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবদন অনুযায়ী, গিরিশের নামে থাকা একটি প্যান নম্বরের ভিত্তিতে তাঁকে এই নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। আয়কর দফতরের নোটিশে উল্লেখ করা হয়েছে, গিরিশ রাজস্থানভিত্তিক একটি সংস্থার সঙ্গে যুক্ত। আর এখানেই ধন্দে পড়েছেন গিরিশ। তাঁর দাবি, তিনি দিল্লিতে দিনমজুরের কাজ করে দিন গুজরান করেন। তিনি কষ্মিনকালেও রাজস্থান যাননি। গিরিশ আরও জানিয়েছেন, তিনি এক বার এক ব্যক্তিকে প্যান কার্ড বানাতে দিয়েছিলেন। এর জন্য সমস্ত প্রয়োজনীয় নথিও তিনি ওই ব্যক্তিকে দিয়েছিলেন। তবে তিনি ওই প্যান কার্ড কখনও হাতে পাননি।

আলাউলি থানার পুলিশ আধিকারিক পুরেন্দ্র কুমার বলেন, ‘‘গিরিশের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। প্রাথমিক ভাবে এটি জালিয়াতির ঘটনা বলে মনে হচ্ছে।’’ পুরো বিষয়টি জানিয়ে আয়কর দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। আয়কর আধিকারিকরাও বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00