Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর ফাঁকির অভিযোগে বাজাজ আলিয়াঞ্জ, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালকে শোকজ

যদিও এ বিষয়ে অভিযুক্ত দুই বিমা সংস্থা ও অর্থ মন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর ফাঁকির অভিযোগে দেশের অন্যতম দুই বেসরকারি বিমা সংস্থা বাজাজ আলিয়াঞ্জ ও আইসিআইসিআই প্রুডেন্সিয়ালকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে অর্থ মন্ত্রকের অধীনস্থ জিএসটি দফতর। যদিও এ বিষয়ে অভিযুক্ত দুই বিমা সংস্থা ও অর্থ মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, বাজাজ আলিয়াঞ্জ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল-সহ দেশের ১৬টি বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গত বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত শুরু করে ডিরেক্টরেট জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্টিলিজেন্ট (ডিজিজিআই)। তদন্তে উঠে আসে ২০১৭ সালে দেশে জিএসটি চালু হওয়ার পর থেকেই ১৬টি বিমা সংস্থা প্রদেয় কর এবং বকেয়া করের ওপরে ধার্য সুদ না দিয়ে ব্যবসা চালাচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে বাজাজ আলিয়াঞ্জ, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বাকি বিমা সংস্থাগুলিকেও শিগগিরই একই নোটিশ পাটানো হবে বলে অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। একাধিক ব্যাঙ্কের ভূমিকা্ নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বাজাজ আলিয়াঞ্জ ও আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের বিমা ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকটি ব্যাঙ্ককে সতর্ক করে দেওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00