Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না মনোনীত সদস্যরা, রায় সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের রায়ে আম আদমি পার্টি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে দেশের শীর্ষ আদালতে মুখ পোড়ালেন দিল্লির উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়ে দিয়েছে, দিল্লির মেয়র নির্বাচনে উপরাজ্যপালের মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। শীর্ষ আদালতের রায়ে  যেমন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তেমনই অস্বস্তিতে পড়েছে বিজেপি।

গত ডিসেম্বরে দিল্লি পুরসভার নির্বাচনে গোহারা হেরে যায় বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ১৫ বছর বাদে রাজধানীর পুর পরিষেবা হাতছাড়া হওয়ার বিষয়টি হজম হয়নি বিজেপি নেতৃত্বের। পিছনের দরজা দিয়ে যাতে পুরসভার ক্ষমতা দখল করা যায় তার জন্য শুরু হয় নতুন চক্রান্ত। মেয়র নির্বাচনের আগে বিজেপি ঘনিষ্ঠ ১০ জনকে অল্ডারম্যান হিসেবে মনোনীত করেন উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। লক্ষ্য ছিল, মেয়র পদে আপ প্রার্থী শেলি ওবেরয়ের জয় রুখে দেওয়া। আর ওই সিদ্ধান্ত নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। তিন তিন বার মেয়র নির্বাচনের জন্য বৈঠক ডাকা হলেও আপ ও বিজেপি কাউন্সিলরদের গোলমালের জেরে রাজধানীর মহানাগরিক নির্বাচিত করা যায়নি।

এর পরেই মেয়র নির্বাচন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন আপের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়। আদালতের নজরদারিতে মেয়র পদে নির্বাচনের দাবি জানান তিনি। ওই মামলার শুনানি শেষে এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘মেয়র পদের ভোটাভুটিতে উপরাজ্যপালের মনোনীত সদস্যরা অংশ নিতে পারবেন না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00