Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষাধিক ভারতবাসীকে ভয়াবহ দারিদ্র্যের মুখে ঠেলে দেবে করোনা, মুদ্রাস্ফীতি, অসাম্য, বলছে সমীক্ষা

কাজ হারাবেন বহু মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একে করোনা। তার দোসর হয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতি। সেই সঙ্গে রয়েছে সামাজিক অসাম্য।  ফলে এই তিন চলতি বছরে লক্ষাধিক ভারতবাসীকে চরম অভাবের মুখে ঠেলে দেবে।

এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে অক্সফাম। তাদের প্রতিবেদন অনুসারে, ২,৬৩,০০০০০০ মানুষ চরম অভাবের সম্মুখীন হবে। অর্থাৎ প্রতি ৩৩ ঘণ্টায় ১০ লক্ষ মানুষকে ভয়াবহ দারিদ্র্যের সামনে পড়তে হবে। কাজ হারাবেন লক্ষাধিক।  রিপোর্টে বলা হয়েছে, করোনার আগে বলা হয়েছিল ভারতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে ১০০ বছর। বর্তমান পরিস্থিতি বলছে এই অসাম্য দূর করতে সময় লাগবে কম করেও ১৩৬বছর।

রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের কর্মসংস্থানের হার চলতি বছরে অস্বাভাবিক হারে কম হবে। অতিমারীর সময় বহু মহিলা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে তাদের চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। অতিমারীকালে আর্থিক পরিস্থিতির অবনতি হওয়ায় বহু মহিলাকে মাসের পর মাস বিনা বেতনে কাজ করতে হয়েছে। করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হলেও দেশের সার্বিক আর্থিক পরিস্থিতির তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি।

অক্সফামের রিপোর্টে বলা হয়েছে, শুধু ভারত নয়। এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে বিশ্বের অন্যান্য দেশকেও। সমীক্ষক সংস্থা বিবৃতি জারি করে জানিয়েছে, ‘করোনা-উত্তর পরিস্থিতিতে চাকা এখন উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। এই ভয়াবহ পরিস্থিতির মুখে যাতে দেশবাসীকে পড়তে না হয়, তার জন্য সরকারের উচিত আগাম ব্যবস্থা নেওয়া। ’

আরও পড়ুন বিমানবন্দর তৈরিতে দেরি হলে প্রতিদিন ১০ লক্ষ টাকা জরিমানা, নির্দেশ যোগীর শিল্পমন্ত্রীর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00