Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নজিরবিহীন ঘটনা, বিমানের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান

ওই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাজনৈতিক নেতাদের কাছে আকাশযাত্রাও বোধহয় আর নিরাপদ নয়। সোমবার কান্নুর (Kannur) থেকে তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram) ফেরার পথে বিমানের মধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) বিরুদ্ধে বিক্ষোভ দেখান দুই কংগ্রেস কর্মী। এমনকী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগানও তোলেন। ওই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে। বিজয়নের সফরসঙ্গী সিপিএম নেতা তথা এলডিএফের আহ্বায়ক ই পি জয়ারাজন (LDF convenor E P Jayarajan ) অভিযোগ করেছেন, ‘কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণেও উদ্যত হয়েছিলেন।’ যদিও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।

এদিন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কে এস সবরিনাথান (K S Sabarinathan) তিন সেকেন্ডের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে কালো পোশাক পরিহিত দু্ই কংগ্রেস কর্মী বিমানের ভিতরে বসে থাকা কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) ইস্তফা দাবি করে শ্লোগান দিচ্ছেন। আচমকাই বিক্ষোভে হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীরা। অন্যতম সফরসঙ্গী তথা এলডিএফের আহ্বায়ক ইপি জয়ারাজনকে (E P Jayarajan ) দেখা গিয়েছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করতে।

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram ) বিমানবন্দরে নামার সময়েই ওই ঘটনা ঘটেছে। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী কিংবা তাঁর নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সোনা চোরাকারবার মামলায় অভিযুক্ত স্বপ্না সুরেশ (Swapna Suresh) সম্প্রতি দাবি করেছেন, সোনা চোরাকারবারের ঘটনায় মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও জড়িত। আর ওই দাবির পরেই পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) ইস্তফার দাবি জোরালো হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলনে নেমেছে কংগ্রেস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00