Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Delhi: সকলের সামনে তিনজনে মিলে একজনকে পরের পর ছুরির কোপ, পথেই মৃত্যু

গ্রেফতার তিন, দায়ের খুনের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যা দেখলে মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখে গিয়েছে তিন যুবককে। তাদের প্রত্যেকের হাতে ধারাল ছুরি। আলো-আঁধারি পরিবেশেও সেই ছুরি চকচক করছে। রাস্তায় দাঁড়িয়েছিলেন এক যুবক। ওই তিনজন তাঁকে ঘিরে ধরে পরের পর ছুরি দিয়ে কোপাতে থাকে।শরীরের এমন কোনও অংশ বাদ ছিল না, যেখানে ছুরির কোপ পড়েনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতের নাম মনীশ। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলাম, বিলাল এবং ফৈজন নামে তিন যুবককে গ্রেফতার করেছে।

ঘটনার নেপথ্যে রয়েছে মোবাইল চুরি। এক বছর আগে মনীশের মোবাইল ছিনতাই হয়ে যায়। কাসিম এবং মহসিন – এই দুয়ের বিরুদ্ধে থানায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে মনীশ। কাসিম এবং মহসিনের পরিবার মনীশকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিলেও মনীশ অভিযোগ তুলতে অস্বীকার করে। আদালতে দুই অভিযুক্তকে পেশ করা হয়। বয়ান দিতে গিয়েছিল মনীশ। অভিযোগ, কাসিম এবং মহসিনের পরিবার মনীশকে বলেছিল, অভিযোগ তুলে না নিলে তাকে খুন করা হবে। ঘটনার তিনদিনের মাথায় মনীশকে তিন যুবক ছুরি দিয়ে কুপিয়ে খুন করে দিল।

নজর ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই নৃশংস ঘটনার ছবি। যেখানে দেখা গিয়েছে রাস্তায় সামান্য অন্ধকার। রাস্তা দিয়ে হেটে যাচ্ছে মনীশ। উল্টোদিক থেকে তিন যুবক ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। আচমকাই তাদের মধ্যে একজন মনীশের কলার ধরে টান মারে। বাকি দু’জন পকেট থেকে ছুরি বের করে কোপাতে থাকে। কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00