Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bhopal: শিশুকন্যাকে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ, ১৬ ঘণ্টা বাদে উদ্ধার

গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: যৌন লালসার শিকার চার বছরের শিশুকন্যা। ২২ বছরের এক যুবক তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে গভীর জঙ্গলে ফেলে রেখে পালাল।  শিশুকন্যার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তার খোঁজ শুরু করে। ১৬ ঘণ্টা বাদে শিশুকন্যাকে ঘন জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছরের যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজ কুমার। সে একটি ধাবার কর্মী। অপরাধের কথা কবুল করেছে রাজ কুমার। চার বছরের শিশুকন্যার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা হাসপাতাল শিশুকন্যাকে ইন্দোরের সরকারি হাসপাতালে ভর্তির সুপারিশ করে।

পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, চার বছরের ওই শিশুকন্যাকে মোবাইলে মজার মজার ভিডিয়ো দেখাবে বলে জানায়। অবোধ শিশুটি যুবকের কথায় বিশ্বাস করে। তার হাত ধরে চলে যায় ঘন জঙ্গলে। রেস্টুব়্যান্টের কর্মীর ঘন ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকন্যার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে সেখানেই তাকে ফেলে রেখে পালায়। পরিবারের তরফ থেকে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনটি লজ্জাজনক ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশ। এই ঘটনার ঠিক তিনদিন আগে গুনায় ১৫ বছরের এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। চলতি সপ্তাহেই ১৭ বছরের এক কন্যার ওপর শারীরিক নির্যাতন চালায় ২০ বছরের এক যুবক। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে পর পর তিনটি ন্যক্করজনক ঘটনার সাক্ষী রইল শিবরাজ্য। 

আরও পড়ুন ভোপালে হিন্দিতে এমবিবিএসের বই প্রকাশ অমিত শাহের, ভারতে প্রথম

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00