Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এয়ার ইন্ডিয়ার CEO ইলকার আইসি, রয়েছে এয়ারলাইন সামলানোর পূর্ব অভিজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাসখানেক আগেই সরকারের হাত ঘুরে আবারও টাটার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। দীর্ঘ আলোচনার পরে শেষে টাটা সংস্থার তৃতীয় এয়ারলাইন সংস্থা হিসাবে অধীনস্থ হয়েছে এই সংস্থাটি। সোমবার এই সংস্থারই CEO হিসাবে নিযুক্ত করা হল তুর্কি এয়ারলাইনসের প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে। বছর ৫১-এর ইলকার আগেই এয়ারলাইনস কোম্পানি সামলানোর অভিজ্ঞতা রয়েছে। আর সেই অভিজ্ঞতাকেই এয়ার ইন্ডিয়া কোম্পানি পরিচালনার কাজে ব্যবহার করতে চলেছে টাটা।

এদিন ইলকার আইসিকে টাটার CEO এবং পরিচালন অধিকর্তা (ম্যানেজিং ডিরেক্টর) ঘোষণা করতে টাটা সন্সের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে লেখা হয়, ‘যথাযথ আলোচনার পর বোর্ড এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি হিসাবে ইলকার আইসিকে নিয়োগ করার অনুমোদন দেওয়া হয়েছে। এই নিয়োগটি প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও অনুমোদন সাপেক্ষে করা হয়েছে।’  

আইসিকে নিয়োগের ক্ষেত্রে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, ‘ইলকার একজন এয়ারলাইনসের নেতা, যার নেতৃত্বে তুর্কি এয়ারলাইনস সাফল্যের চরম শিখরে পৌঁছেছিল। আমরা ইলকারকে টাটা গ্রুপে স্বাগত জানাতে পেরে আনন্দিত যেখানে তিনি এয়ার ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।’ জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া বোর্ড ইলকার আইসির যোগ্যতা বিবেচনা করার জন্য একটি বৈঠক করেছে। টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখরন এই বোর্ড সভায় বিশেষ আমন্ত্রিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই আইসিকে এয়ার ইন্ডিয়ার CEO করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00