Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা পাইলট হিসেবে যুদ্ধবিমান জাগুয়ার ওড়াবেন ইনি

ভারতীয় বিমান বাহিনীর (IAF) ইতিহাসে নয়া অধ্যায় যুক্ত হল। ফাইটার জেট জাগুয়ার প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়লেন ফ্রাইং অফিসার তনুষ্কা সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় বিমান বাহিনীর (IAF) ইতিহাসে নয়া অধ্যায় যুক্ত হল। ফাইটার জেট জাগুয়ার প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়লেন ফ্রাইং অফিসার তনুষ্কা সিংহ। আরও একবার প্রমাণ হল যে, ভারতীয় বিমান বাহিনীতে নারীদের অংশগ্রহণ দিনের পর দিন বাড়ছে। দেশের সুরক্ষার জন্যে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছেন নারীরা। তনুষ্কার পরিবারও সর্বদা দেশের সেবার সঙ্গে যুক্ত। তাঁর বাবা-দাদা দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। যার কারণে ছোট থেকেই জাতি সেবার প্রতি আগ্রহ জন্মেছে তনুষ্কার। তিনি মুলত উত্তরপ্রদেশের বাসিন্দা।

কিন্তু ২০০৭ সাল থেকে ম্যাঙ্গালুরুতে বসবাস করছেন তনুষ্কা। তিনি সুরাতের DPS MRPL স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন। এবং ম্যাঙ্গালুরুর সারদা PU কলেজ থেকে স্নাতক অর্জন করেছেন এরপর ২০২২ সালে তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে B. TECH ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রথম থেকেই স্বপ্ন ছিল, বাবা-দাদার মতো ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেবেন। কিন্তু যখন তিনি জানতে পারেন, ভারতীয় বিমানবাহিনীতে মেয়েদের সুযোগ খুবই কম, তখন থেকেই তিনি মনস্থির করে ফেলেন, যদি তিনি চাকরি করেন ভারতীয় বিমানবাহিনীতেই করবেন।

এরপর তিনি তামিলনাড়ুর ডুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনী অ্যাকাডেমিতে কঠোর প্রশিক্ষণ নেন। এরপর তিনি হক MK 132 বিমানের উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। এবং অবশেষে IAF-এ ফাইটার জেট জাগুয়ার প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়লেন তনুষ্কা। তিনি জাগুয়ার স্কোয়াড্রনের দায়িত্ব পেয়েছেন। তবে তিনিই প্রথম নন, এর আগেও ফাইট প্রশিক্ষণের সময়ে জাগুয়ার ফ্লাইট উড়িয়েছেন অনেক মহিলা পাইলট। তবুও ফ্লাইং অফিসার তনুষ্কা হলেন প্রথম মহিলা পাইলট, যিনি জাগুয়ার স্কোয়াড্রনে স্থায়ীভাবে নিযুক্ত হলেন। এই যুদ্ধবিমানটি ভারতীয় বিমান বাহিনীর বহরে কৌশলগত এবং নির্ভুল আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত। তনুষ্কা শীঘ্রই তার স্কোয়াড্রনে সক্রিয় দায়িত্ব পালন করবেন। আর তাঁর সাফল্যতা, জাতির সমস্ত মেয়েদের জন্য অনুপ্রেরণা, যারা প্রতিনিয়ত আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00