Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ১১ ঘণ্টা ইডির জেরার পরেও চাঙ্গা রাহুল, ফাঁস করলেন রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডি (ED) হোক বা সিবিআই (CBI) কিম্বা সিআইডি (CID) -এদের যে পড়েছে, তাঁর অভিজ্ঞতা যে সুখকর নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। চোখাচোখা প্রশ্ন। প্রশ্ন এমনভাবে করে যে ধৃত ব্যক্তি নিজের জালে নিজেই জড়িয়ে যান। জেরার ধাক্কা কারও পক্ষে সহ্য করা সম্ভভ হয় না। কিন্তু রাহুল গান্ধিকে (Rahul Gandhi)  টানা ১১ ঘণ্টা জেরা করেও ইডি তাকে ক্লান্ত করতে পারেনি। ইডির (ED) দফতর থেকে বেরিয়ে আসার পরে তাঁর মুখ দেখে বোঝার উপায় ছিল না ম্যারাথন জেরায় তিনি ক্লান্ত। এদিন জানালেন কী করে এটা সম্ভব হল।

এককথায় যোগাভ্যাস। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ। রাহুল গান্ধি (Rahul Gandhi)  এদিন বলেন, তিনি নিয়মিত এই যোগাভ্যাস করে চলেছেন। তাই, কোনওভাবেই তাকে কাবু করা যাবে না।কি বলছেন যুবরাজ, একবার তাঁর মুখেই শোনা যাক। ‘ওরা আমায় যে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা ১২ ফুট লম্বা, ১২ ফুট চওড়া। আমায় জিজ্ঞাসাবাদ করেন তিন ইডি কর্তা। তিন ইডি কর্তাকে আমি বলি, এই ঘরে শুধু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে হাজার-হাজার কর্মী সমর্থক (Congress workers)  যারা স্বাধীনতায় বিশ্বাস করে। ১১ ঘণ্টা টানা জেরার পরেও আমি ক্লান্ত হয়ে পড়িনি দেখে ইডি (ED) কর্তারা আমার কাছে এর রহস্য জানতে চান। প্রথমে মনে হয়েছিল বলব না। পরে জানিয়েই দিই। তিন ইডি কর্তাকে বলি, আমি নিয়মিত বিপাসনা করি। এটা একধরনের যোগাভ্যাস, যা করলে মনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00