Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমায় নোবেল পুরস্কার দেওয়া উচিতঃ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।  রবিবার তিনি জলের বিল নিয়ে বিক্ষোভ চলাকালীন  সময় অরবিন্দ বলেন , ‘বিজেপি দিল্লিতে স্কুল ও হাসপাতাল নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল। তারা চায় না যে দরিদ্ররা তাদের সন্তানদের মতো একই স্তরের শিক্ষা পাক। শুধু আমিই জানি, কীভাবে দিল্লিতে সরকার চালাচ্ছি।  এরজন্য আমায় নোবেল পুরস্কার দেওয়া উচিত।‘

শুধু তাই নয় এককালীন বকেয়া জলের বিল মেটাতে আপ সরকারকে বাধা দেওয়ার নিয়েও অভিযোগ তোলেন কেজরিওয়াল। তিনি বলেন,’ দিল্লি জল বোর্ড এই প্রকল্পটি পাস করেছে। এখন এই প্রকল্প মন্ত্রিসভায় পাস করাতে হবে। বিজেপি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে এই প্রকল্প বন্ধ করতে বলেছে। অফিসারদের হুমকি দেওয়া হয়েছে, তারা কাঁদছে !’ এর আগে শনিবার কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের জলের বিল না মেটাতে এবং তা ছিঁড়ে ফেলার আহ্বান জানান।

উল্লেখ্য, দিল্লিতে জলের বিল বৃদ্ধির বিরুদ্ধে আপ বিধায়কদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার। বিধায়করা বকেয়া জলের বিলের জন্য এককালীন নিষ্পত্তির দাবি করছেন। বর্তমানে কেজরিওয়াল জাতীয় রাজধানীতে গ্রাহকদের বকেয়া জলের বিলের জন্য ‘এককালীন নিষ্পত্তি প্রকল্প’ ঘোষণা করেছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00