Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আত্মসমর্পণ করব না’, ফের পুলিশকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা’ অমৃতপালের

গত ১৮ মার্চ থেকে 'ওয়ারিশ পঞ্জাব দে'র প্রধানকে হন্য হয়ে খুঁজছে পঞ্জাব পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পঞ্জাব পুলিশের কয়েক হাজার জওয়ান ও আধিকারিক নাওয়া-খাওয়া ভুলে হন্য হয়ে তাঁকে খুঁজছেন। তিনি অবশ্য বহাল তবিয়তেই রয়েছেন। উল্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আবির্ভূত হয়ে পুলিশকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। ফেসবুকের পরে বৃহস্পতিবার ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘ইউটিউবে’ লাইভে এসে পঞ্জাব পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘কোনও ভাবেই আত্মসমর্পণ করব না।’ তিনি আর কেউ নন, তিনি হলেন দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা হিসেবে খ্যাতি পাওয়া ‘ওয়ারিশ পঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিং।

গত ১৮ মার্চ থেকে খলিস্তানি রাষ্ট্রের নয়া প্রবক্তা অমৃতপাল সিং’কে গ্রেফতার করতে বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু ১৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও তাঁর টিঁকি ছুঁতে পারেনি। একের পর এক ছদ্মবেশ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে রয়েছেন তিনি। উল্টে আত্মগোপনে থেকে পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। অকাল তখতের প্রধান জাঠেদার সম্প্রতি এক বিবৃতিতে, পুলিশের সঙ্গে লুকোচুরি না খেলে অমৃতপাল সিংকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

ফলে জল্পনা ছড়িয়েছিল শিখদের অন্যতম শীর্ষ সংগঠনের প্রধান পদাধিকারীর নির্দেশ মেনে অমৃতসরের স্বর্ণমন্দিরেই পুলিশের হাতে ধরা দিতে পারেন ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান। কিন্তু এদিন ফের ইউটিউব লাইভে এসে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন অমৃতপাল সিং। যাঁকে পুলিশ হন্য হয়ে খুঁজছে তিনি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন, সেই প্রশ্ন উঠেছে। মঙ্গলবারই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পলাতক ধশর্মগুরুকে পাকড়াও করার কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়েছে। কিন্তু বাস্তব উটো কথাই বলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00