Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গর্ভে থাকা শিশু-সহ মায়ের মৃত্যুতে হাসপাতালকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চিকিৎসায় অবহেলা এবং ঘাটতির কারণে ১৩ বছর আগের ঘটনায় বেঙ্গালুরুর এক হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিজারিয়ান সেকশনের ঠিক আগে গর্ভে থাকা সন্তান-সহ মায়ের মৃত্যুতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন  (National Consumer Disputes Redressal Commission)। চিকিৎসায় অবহেলা এবং ঘাটতির কারণে ১৩ বছর আগের ঘটনায় বেঙ্গালুরুর এক হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে কমিশন।

২০১০ সালে কাপালি পাটনে নামের ৩৫ বছর বয়সী মহিলা বেঙ্গালুরুর প্রোমেনেড রোডের (Promenade Road) সন্তোষ হাসপাতালে (Santosh Hospital) ভর্তি হয়েছিলেন সন্তান জন্ম দেওয়ার জন্য। তাঁর সিজার হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসায় অবহেলার কারণে সিজারের আগেই সন্তান ও মায়ের মৃত্যু হয়। ২০১০ সালের ১৬ এপ্রিল এই ঘটনা ঘটে। সেই ঘটনায় ১ কোটি ৬০ লাখ টাকা হাসপাতালের তরফে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন  (National Consumer Disputes Redressal Commission)। গত ২৩ মে কমিশন এই নির্দেশ দিয়েছে। ১ কোটি ৫০ লাখ টাকা হাসপাতালের তরফে দিতে হবে, বাকি ১০ লাখ টাকা অ্যানেস্থেটিস্টকে শোধ করতে হবে।

যদিও বিষয়টি নিয়ে সন্তোষ হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, অপারেশনের আগে টেবিল থেকে পড়ে গিয়ে মা এবং সন্তানের মৃত্যু হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00