Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Hijab row: দেশজুড়ে গুজব ছড়াবেন না, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দেশজুড়ে যেন কোনওভাবেই এই বিতর্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা না চলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যথাসময়ে শুনানি।

শীর্ষ আদালতে দায়ের করা হিজাব মামলার প্রেক্ষিতে একলাইনে এই জবাব দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। পাশাপাশি জানিয়ে দিয়েছে, দেশজুড়ে যেন কোনওভাবেই এই বিতর্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা না চলে। আদালত যখন মনে করবে, তখন এই মামলার শুনানি গ্রহণ করবে। হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে একটি মামলা রুজু হয়েছে। আবেদনকারীর আর্জি, জরুরি ভিত্তিতে মামলার শুনানি গ্রহণ করা হোক। সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চ এই মন্তব্য করেছে।

হিজাব পরা নিয়ে কর্নাটক হাইকোর্টে একটি মামলা রুজু হয়েছে। দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক নয়’, এমনই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে কলেজ খোলার কথা বলা হয়েছিল।

কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার এজলাসে মামলা রুজু হয়েছে। মামলা দায়ের করেন এক পড়ুয়া। মামলায় তাঁর দাবি, কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী রায় ব্যক্তি-পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি মুসলিম মহিলা পড়ুয়াদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। প্রধান বিচারপতি এনভি রামানার এজলাসে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করা হোক। প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সময় এলে মামলার শুনানি গ্রহণ করা হবে। আর এই ঘটনাকে জাতীয়স্তরে ছড়িয়ে দেওয়ার যেন চেষ্টা না চলে।

আরও পড়ুন শিবরাজ্য মধ্যপ্রদেশে নিষিদ্ধ হচ্ছ না হিজাব, ঘোষণা মন্ত্রীর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00