Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজাব বিতর্কের মূল কাণ্ডারি ৬ কিশোরীর ফোন নম্বর ফাঁস সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একদিকে যখন হিজাব বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল এই হিজাব বিতর্কের মূল কাণ্ডারি  ৬ ছাত্রীর ফোন নম্বরসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য।

উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে পাঠরতা এই ৬ ছাত্রীর অভিযোগের ওপর ভিত্তি করেই এই হিজাব বিতর্কের সূত্রপাত হয়। পরে ওই ছাত্রীর পাশে দাঁড়িয়ে হিজাব পরে কলেজে আসার দাবিতে সুর চড়ান আরও অন্যান্য মুসলিম ছাত্রীরা। ক্রমে রাজ্য, দেশ বিদেশের গণ্ডি পেরিয়ে এই বিতর্ক আজ একটি আন্তর্জাতিক বিষয়। কিন্তু জানা যাচ্ছে সম্প্রতি ওই ৬ ছাত্রীর ফোন নম্বরসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরে ওই ছাত্রীদের হুমকি ফোন থেকে শুরু করে অশালীন মন্তব্য সব কিছুই শুনতে হচ্ছে। আর তাই শেষমেশ বাধ্য হয়েই এই বিষয়ে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করল ওই ছাত্রীদের বাড়ির লোকজন।

উদুপির পুলিশ সুপার এন বিষ্ণুবর্ধনের কাছে অভিযোগ দায়ের করার পরে শুক্রবার এক অভিবাবক সংবাদমাধ্যমকে জানান, ‘আমার মেয়ে এবং তার বান্ধবীদের নাম, ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর-সহ নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আশঙ্কা করছি, ভবিষ্যতে তাদের হুমকি দিতে সেগুলি ব্যবহার করা হতে পারে।’ অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার বিষ্ণুবর্ধন বলেন, ‘লিখিত একটি অভিযোগ পেয়েছি। ওই ছাত্রীদের থেকে এ সংক্রান্ত যাবতীয় অনলাইন-তথ্য চাওয়া হয়েছে। তা পাওয়া গেলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00