অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা রাখতেই হবে, অন্যথায় মোটা জরিমানা, জানিয়ে দিল HDFC ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইসিআইসিআই ব্যাঙ্কের পর এবার গ্রাহকদের জোর ধাক্কা দিল দেশের সর্ববৃহ‍ৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। এক ধাক্কায় আড়াই গুণ বাড়িয়ে দিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ন্যূনতম গড় টাকার পরিমাণ। এতদিন এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক ন্যূনতম গড় টাকা রাখার পরিমাণ ছিল ১০ হাজার। তা বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। যেভাবে বেসরকারি ব্যাঙ্কগুলি গ্রাহকদের উপরে খড়গ নামিয়ে আনছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি নিম্নবিত্ত ও গরিবদের গ্রাহক হওয়া বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা তথা বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের তরফে জানানো হয়েছিল, শহুরে এলাকার যে সব বাসিন্দা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের মাসিক ন্যূনতম গড় রাখতে হবে ৫০ হাজার টাকা। যদি ওই গড় মেনে না চলা হয়, তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে প্রতি মাসে। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা, যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা থাকতে হবে মাসে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স হতে হবে ১০ হাজার টাকা। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন হবে যেটি, সেটিই গ্রহণ করবে ব্যাঙ্ক।

আইসিআইসিআই ব্যাঙ্কের পদাঙ্ক অনুসরণ করে এবার শহরাঞ্চলের নতুন গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম গড় রাখার পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করল দেশের সর্ববৃহ‍ৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। তবে যারা নতুন খাতা খুলবেন অর্থা‍ৎ অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। চলতি মাসের ১ তারিখ থেকেই নয়া নিয়ম চালু হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘ ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৬০০ টাকা করে নেওয়া হতে পারে।’

আপনারও কি সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে, তাহলে ব্যাঙ্ক দিচ্ছে চরম দুঃসংবাদ

লক্ষ্মীবারের সকালেই মহা লোকসানের মুখে বিনিয়োগকারীরা, কয়েক লক্ষ কোটি গায়েব

Flipkart Big Billion Days Sale 2024: থাকছে অসাধারণ অফার, নজরকাড়া Deal

Recruitment News: সুখবর! HDFC Bank আপনার জন্য নিয়ে এল মোটা বেতনের চাকরির সুযোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]