Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘উপত্যকার বাসিন্দাদের সঙ্গে  রক্তের সম্পর্ক রয়েছে’, কাশ্মীরে গিয়ে বললেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু- কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি।  তার আগে বৃহস্পতিবার  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে দু’দিনের জম্মু-কাশ্মীর সফরে রাহুল  গান্ধি। সেখানে গিয়ে প্রথমে তারা কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এরপরেই সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা বলেন,’ আমি জম্মু ও কাশ্মীরের মানুষকে ভালোবাসি। তাদের সঙ্গে আমার রয়েছে রক্তের সম্পর্ক।‘

২০১৯ সালের  ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে রাজ্যে মর্যাদা হ্রাস করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এদিন রাহুল গান্ধি  রাজ্যের মর্যাদা ফেরানোর ওপরে জোর দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন,’ “আমরা আশা করেছিলাম নির্বাচনের আগে  রাজ্যে মর্যাদা পুনরুদ্ধার করা যাবে। তবে তা হয়নি। ঠিক আছে সেখানকার জনগণ যে  গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শীঘ্রই পারবে ।‘

তবে এদিন জম্মু- কাশ্মীরের বাসিন্দাদের আশ্বাস দিয়ে রাহুল গান্ধি বলেছেন,’ যত দ্রুত সম্ভব ইন্ডিয়া জোটের সঙ্গে আলোচনা করে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনব। কংগ্রেস সর্বদা সেখানকার মানুষদের পাশে রয়েছে।‘ উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিধানসভার মোট আসন সংখ্যা  ৯০।  সেখানে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এরপর আর সেখানে হয়নি নির্বাচন । চলতি বছর  জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়— ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। গণনা ৪ অক্টোবর।
 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00