Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুলের সিদ্ধান্তে সম্মতি, হরিয়ানা  নির্বাচনে কী জোট বাঁধবে আপ- কংগ্রেস ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে জোট বাঁধতে চলেছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। এমনটাই জানালেন আপ নেতা সঞ্জয় সিং। এরআগে হরিয়ানা নির্বাচনে  জোট করার সিদ্ধান্ত  নিয়েছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধি। আর সেই সিদ্ধান্তকেই এবার সাধুবাদ জানালেন আপ নেতা।

বললেন, ‘আমরা রাহুল গান্ধির সিদ্ধান্তের সঙ্গে সহমত। বিজেপিকে পরাজিত করতে হবে। আমরা বিজেপির   ঘৃণার রাজনীতি, তাদের জনবিরোধী, কৃষকবিরোধী, যুব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে। তবে আমরা  আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের সম্মতি ছাড়া আমরা জোটবদ্ধ  হওয়ার সিদ্ধান্ত নেব।‘ তবে শেষ পর্যন্ত বিজেপিকে পরাজিত করতে হরিয়ানায় আপের সঙ্গে আদৌ জোট করে কিনা কংগ্রেস সেটাই মূল দেখার বিষয়।

হরিয়ানা বিধানসভা নির্বাচন হবে ৫ অক্টোবর। এক দফায় ৯০টি আসনেই ভোট হবে। এরআগে ১ অক্টোবর হরিয়ানায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে একটি প্রাচীন উৎসব থাকায় পিছিয়ে দেওয়া হয় নির্বাচনের দিনক্ষণ। অন্যদিকে গত বিধানসভা  নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি জোটে সরকার গঠন করে। তবে এই বছরের মার্চে বিজেপি ও জেজেপির জোট ভেঙে যায়। বর্তমানে হরিয়ানায় এনডিএ-র  ৪৩ টি আসন এবং ইন্ডিয়া জোটের ৪২ টি আসন রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00