Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আম্বানি পরিবারে খুশির খবর, আকাশ-শ্লোকার ঘরে এল লক্ষ্মী

৩১ মে বুধবার জন্ম লক্ষ্মী ঘরে এল আম্বানি পরিবারের। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্বানি পরিবারে খুশির খবর কন্যা সন্তানের জন্ম দিলেন আম্বানি পুত্রবধূ শ্লোকা মেহতা। বুধবার দ্বিতীয় সন্তানের বাবা হলেন মুকেশ আম্বানির বড় পুত্র আকাশ আম্বানি। সেলিব্রিটি না হলেও গোটা দেশ সবসময়ই মেতে থাকেন আম্বানি পরিবারকে নিয়ে। বিশ্বের অন্যতম ধন কুবের বলে কথা, তাই আর পাঁচটা সেলিব্রিটি থেকে মুকেশ আম্বানির পরিবার একটু অন্য ধাঁচের হবে যে তা বলাই বাহুল্য!

তাঁদের পরিবারের পরিচারিকা থেকে গাড়ির চালক, সবার এক মাসের স্যালারিই আচ্ছা আচ্ছা সরকারী কর্মচারীদের লজ্জায় ফেলে দিতে বাধ্য। এদিকে তাঁদের জীবনে প্রতিনিয়ত কী ঘটে চলেছে সেটাও নজরে রাখেন ভক্তরা। দিন কয়েক আগেই আম্বানিদের স্বপ্নের প্রজেক্ট NMACC-লঞ্চে উপস্থিত ছিলেন বলিউড ও হলিউডের তাবড় তাবড় তারকারা। তখনই নজরে আসে শ্লোকার বেবি বাম্পের ছবি।গতবছর মেয়ে ঈশা আম্বানির যমজ সন্তানদের ৩০০ কেজি সোনা দিয়ে বরণ করে নিয়েছিলেন আম্বানি পরিবার। মাসখানেক আগেই শ্লোকা বেবি বাম্পের ছবি শেয়ার করে নিয়েছিলেন সুখবরটি।

NMACC-র উদ্বোধনী অনুষ্ঠানে বেবি বাম্প-সহ শ্লোকাকে ইন্দো-ওয়েস্টার্ন লেহেঙ্গায় দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। সেসময় এই বিষয়টি খুব চর্চাতেও ছিল। কিছুদিন আগেই ছেলে, স্বামী ও শ্বশুরকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধি দাতা গণেশের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শ্লোকা। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁদের পুজো দেওয়া সম্পন্ন হয়। ২০১৯ সালে মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশের সঙ্গে শ্লোকার বিয়ে হয়। ছোটবেলা থেকেই দু’জনের বন্ধুত্ব। মুম্বইতে একসঙ্গে পড়াশোনাও করেছেন তাঁরা। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম, তারপর বিয়ে। বছর দু’য়েক আগে ছেলে পৃথ্বীর জন্ম দেন শ্লোকা। এবার তাঁদের কোল আলো করে এল কন্যা সন্তান। ৩১ মে বুধবার জন্ম লক্ষ্মী ঘরে এল আম্বানি পরিবারের। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। 

 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00