Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্কের রাউটার নিয়ে চম্পট রসিক চোরের

শুরু হযেছে সন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম:  এমন চোরও দেশে আছে, যে চোর ব্যাঙ্কে ঢুকে টাকা চুরি করার বদলে রাউটার নিয়ে চম্পট দেয়। এবং এই নিয়ে দুবার একই ঘটনা ঘটল। আর দুটি ক্ষেত্রেই চোর একজনই। চোরের মনে হয়েছে রাউটার আসলে সিসি ক্যামেরা। পুলিশ ওই রসিক চোরের সন্ধান শুরু করেছে।

রাউটার চুরির ঘটনাটি ঘটে ভারতীয় স্টেট ব্যাঙ্কের গুরুগ্রামের নরসিংহপুর শাখায়। ব্যাঙ্কে জমা সাতশো কোটি টাকা। রয়েছে ১৫ হাজার সেভিংস অ্যাকাউন্ট। ব্যাঙ্কে কাজ করেন ২৫জন কর্মী।রাউটার চুরির ঘটনাটি ঘটে রাত আড়াইটে থেকে ভোর চারটের মধ্যে। ভেন্টিলেটরের লোহার গ্রিল ভেঙে ঢোকে। ব্যাঙ্কে ঢোকার পর  সে একটার পর একটা ড্রয়ার খুলতে শুরু করে। ড্রয়ারে কোনও কিছু না পেয়ে কার্যত হতাশ হয়ে যায়। ওদিকে নজর ক্যামেরায় চোরে প্রতিমুহূর্ত বন্দি হতে শুরু করে। রাত শেষ হয়ে ভোর হবে হবে। চোর ঠিক করল ব্যাঙ্কে সে যে ঢুকেছে সেটা তো সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। পুলিশ ওই নজর ক্যামেরার ফুটেজ দেখলে তার সন্ধান পাবে। তাই, সেটা নিয়ে পালাতে হবে। আর যেটা নিয়ে সে পালিয়েছে, সেটা আসলে রাউটার।

ব্যাপারটা জানাজানি হয় সকালে। ব্যাঙ্কের কর্মীরা একে একে আসতে শুরু করেছেন। দেখা চারিদিকে কাগজপত্র ছড়িয়ে রয়েছে। তাদের বিন্দুমাত্র বুঝতে অসুবিধে হয়নি রাতে অতিথি এসেছিল। কিন্তু ব্যাঙ্কের ভল্ট অক্ষত। অক্ষত ক্যামেরা। তাহলে চোর নিলটা কী। খোঁজ খোঁজ। শেষে জানা গেল চোর ব্যাঙ্কের রাউটার নিয়ে পালিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00