Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিমের ঝোল রান্না করে না দেওয়ায় লিভ ইন পার্টনারকে খুন তরুণের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নব নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার রহস্যময় একটি মহিলার দেহ। তদন্তের পর  জানা গিয়েছে, ওই মহিলা খুন হয়েছে তার  লিভ-ইন পার্টনার হাতে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। এই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ৩৫ বছরের  লাল্লন যাদব  স্বীকার করেছে যে সে মদ্যপ অবস্থায় তার সঙ্গীকে হত্যা করেছে। অভিযুক্ত জানিয়েছেন,  তার সঙ্গী  ডিমের তরকারি বানাতে অস্বীকার করায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। তারপর তিনি তাঁকে  হাতুড়ি ও বেল্ট দিয়ে পেটান।

 জানা গিয়েছে, বিহারের মাধেপুরা জেলার আউরাহি গ্রামের বাসিন্দা লাল্লন যাদব ।নিহত ওই মহিলা বছর ৩২ এর অঞ্জলি। জিজ্ঞাসাবাদের সময় লাল্লন আরও জানিয়েছে, তাঁর স্ত্রী ছয় বছর আগে সাপের কামড়ে মারা গিয়েছিলেন। এরপরে তিনি  দিল্লি চলে এসেছিলেন। প্রায় সাত মাস আগে অঞ্জলি নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয়।  ময়লা আবর্জনা কুড়োজাহাজে তারা একসঙ্গে কাজ করতেন। তাই তারা মাঝে মধ্যে একসঙ্গে থাকতেন। তবে তাদের মধ্যে আচমকাই অশান্তি হওয়ায় লাল্লন তার সঙ্গী অঞ্জলিকে খুন করে। এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রাগ না অন্য কারণে লাল্লন তার লিভ-ইন পার্টনারকে খুন করল তা নিয়ে উঠছে প্রশ্ন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00