দিনে মাত্র ২০০ টাকার বিনিময়ে পাক গুপ্তচর সংস্থার কাছে ফাঁস উপকূল রক্ষীদের গোপন তথ্য, গুজরাত এটিএসের জালে যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধহয় বলে ‘ঘরশত্রু বিভীষণ’। মাত্র দুশো টাকার বিনিময়ে দেশের সুরক্ষা সংক্রান্ত গোপন তথ্য চালাচালির কাজ করতেন এক ব্যক্তি। গুজরাতের(Gujrat) সন্ত্রাস বিরোধী শাখা(Anti Terrorist Squad) ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক পাকিস্তানি এজেন্সির কাছে নিয়মিত কোস্ট গার্ড জাহাজের চলাচলের যাবতীয় তথ্য প্রদান করতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীপেশ গোহেল। এই কাজ করার জন্য সে সাহিমা নামক এক পাকিস্তানি এজেন্টের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে পেত বলে জানা গিয়েছে।

এছাড়াও ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর তাঁর কাছ থেকেই জানা গিয়েছে, সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে এক পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিছু গোপন তথ্য আদান প্রদানের বিনিময়ে প্রতিদিন ২০০ টাকা পাওয়ার সুযোগ একেবারেই মিস করেননি দীপেশ। গত তিন বছর ধরে ওখা জেটি-র কাছে কাজ করছে সে। ওখাতে জাহাজ ওয়েল্ডিংয়ের কাজ করেই বেশ চলছিল জীবন। কিন্তু নয়া রোজগারের সুযোগ তাঁকে হাতছানি দিয়ে টেনে নিয়ে যায় ভুল পথে‌।

বিভিন্ন গোপন ও সংবেদনশীল তথ্য পাক এজেন্সির কাছে বিনিময় করার মাধ্যমে এখনও পর্যন্ত ৪২ হাজার টাকা পেয়েছে দীপেশ। এরপর তাঁর ফোন থেকে ডায়াল করা নম্বরগুলি যাচাইয়ের সময়ই পুলিশ আধিকারিকরা পাক এজেন্ট সাহিমার নম্বর পেয়ে যান।‌ এদিকে তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন সাহিমা আসলে পাকিস্তানের নৌবাহিনীতে কাজ করে। কেন সে কোস্ট গার্ড জাহাজের চলাচলের যাবতীয় তথ্য জানতে চাইত? এর পিছনের আসল কারণ কি? তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ। এই ধরণের সংবেদনশীল তথ্য বিনিময় একেবারেই বেআইনি। সেই কারণেই দীপেশকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মোদির রাজ্যে ৭০ হাজার টাকায় বিক্রি ডাক্তারি ডিগ্রি, পুলিশের জালে ১৪ ভুয়ো চিকি‍ৎসক

চুমু খেতে বাধা দেওয়ায় ছাত্রীর গোপন ছবি ভাইরালের হুমকি, পুলিশের জালে কীর্তিমান শিক্ষক

একরত্তি সন্তানকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন, ‘শেরনি’ তকমা পেলেন ডেলিভারি এজেন্ট মহিলা

অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় সটান ‘স্বেচ্ছামৃত্যুর’ অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্ত্রীর

‘বাটোগে তো কাটোগে’, বিয়ের কার্ডে বিতর্কিত শ্লোগান ছাপালেন গুজরাতের বিজেপি কর্মী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]