Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাম্মা বুঝতে পেরেছিলেন মৃত্যু আসন্ন: ইন্দিরা প্রসঙ্গে রাহুল

ইন্দিরার স্মরণে রবিবার ইউটিউবে ভিডিয়ো আপলোড করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ‘ঠাকুমা আন্দাজ করতে পেরেছিলেন  যে মৃত্যু আসন্ন। তাই, ওই হৃদয়বিদারক ঘটনার কয়েক ঘণ্টা আগে আমায় বলেছিলেন, কিছু হলে চোখের জল ফেল না’।

ইন্দিরা গান্ধির ৩৭তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাহুল গান্ধি এমনই এক অজানা কাহিনি শুনিয়েছেন। রবিবার ইউটিউবে তিনি একটি ভিডিয়ো আপলোড করেছেন। ভিডিয়োর শিরোনাম ‘উইথ লাভ, ইন মেমোরি অব মাই বিলাভড মাদার, ইন্দিরাজি।’

রাহুলের মুখেই শোনা যাক সেই দিনের ওই মর্মন্তুদ ঘটনার আগের মুহূর্তের কথা।

যুবরাজ জানিয়েছেন, ‘ঘটনার দিন (৩১ অক্টোবর, ১৯৮৪) সকালে ঠাকুমা আচমকাই আমাকে বলেন, আমার কিছু হলে তুমি কিন্তু একদম কাঁদবে না।তখন আমি খুব ছোটো। ঠাকুমার কথাটা একদম বুঝতে পারিনি। এর কয়েক ঘণ্টা বাদে আততায়ীর গুলি আমার কাছ থেকে ঠাকুমাকে চিরকালের জন্য কেড়ে নিল।’

প্রাণাধিক প্রিয় ঠাকুমার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাহুল আরও বলেন, ‘কেন জানি না, ঠাকুমা বুঝতে পেরেছিলেন যে কোনওদিন মৃত্যু তাঁকে কেড়ে নিতে পারে। বুঝতে এটাও পেরেছিলেন, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না।মাঝে-মধ্যে খাওয়ার টেবিলে ঠাকুমাকে বলতে শুনতাম, জীবন সব থেকে কষ্ট বোধহয় রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে থাকা। কিন্তু ঠাকুমার জীবনে মৃত্যু যে এইভাবে নেমে আসবে সেটা  মেনে নিতে এখনও কষ্ট হয়।’

রাহুল জানিয়েছে, জীবনের শেষদিন পর্যন্ত মাথা উঁচু করে দেশবাসীর সেবা করে গিয়েছেন ইন্দিরা। তাঁর (ইন্দিরার) জীবন সবার জীবনে প্রেরণার উৎস হয়ে থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00