Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে রাহুলের পাশে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর

‘দেশের মানুষের স্বার্থে’ ভারত জোড়ো যাত্রা বাতিল করার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোকে হাতিয়ার করে রাহুল গান্ধির  ‘ভারত জোড়ো যাত্রা’ আটকাতে আসরে নেমেছেন Union Health Minister Mansukh Mandaviya 
ইতিমধ্যেই ‘দেশের মানুষের স্বার্থে’ ভারত জোড়ো যাত্রা বাতিল করার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েছেন তিনি। যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার রাহুলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে নিশানা করেছে শিবসেনা উদ্ধব গোষ্ঠী। দলীয় মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো রুখতে কোভিড ভাইরাস ছড়ানোর মতো নোংরা পথ অবলম্বন করছে মোদি সরকার।’

‘সামনা’য় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই ১০০ দিন পেরিয়ে গিয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের বিপুল সাড়া লক্ষ্য করা গিয়েছে কর্মসূচিতে। অসংখ্য মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে পা মেলাচ্ছেন। আইনিভাবে কিংবা ষড়যন্ত্র চালিয়ে কোনও ভাবেই ভারত জোড়ো যাত্রা বন্ধ করা যাচ্ছে না। তাই এবার কোভিড ছড়ানোকে অজুহাত করা হচ্ছে।’

শিবসেনা উদ্ধব গোষ্ঠীর মুখপত্রে করোনার প্রথম ঢেউয়ের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুজরাত সফরের কথা তুলে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় করোনা ছড়ানোর আশঙ্কার কথা ঠিক। কিন্তু তিন বছর আগে যখন দেশে করোনাভাইরাস তাণ্ডব চালিয়েছিল তখন ভারত সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুজরাত নিয়ে গিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তখন লক্ষাধিক মানুষকে জড়ো করা হয়েছিল। তখন করোনা ভয়াবহভাবে ছড়াতে পারে বলে মনে হয়নি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00