Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনৈতিক ব্যবসার অপরাধে Google-কে ১৩৩৮ কোটি টাকা জরিমানা করল CCI

সিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে এখনও সার্চ ইঞ্জিন সংস্থাটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনৈতিক কাজের জন্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (Competition Commission of India)। বৃহস্পতিবার সিসিআইয়ের (CCI) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিজেদের ক্ষমতার অপব্যবহারের জন্য গুগলকে (Google) ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ পাশাপাশি সার্চ ইঞ্জিন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ‘অনৈতিক ব্যবসা থেকে অবিলম্বে সরে আসতে।’ সিসিআইয়ের (CCI) সিদ্ধান্ত নিয়ে এখনও সার্চ ইঞ্জিন সংস্থাটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আচমকাই কেন গুগলকে জরিমানা করা হল? অ্যাপস ও বিভিন্ন প্রোগ্রাম চালানোর জন্য প্রতিটি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System) বা এওএস প্রয়োজন। ২০০৫ সাল থেকেই ওই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System)   বা এওএস গুগলের (Google) মালিকানাধীন। ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোকে তাদের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System)  ব্যবহার করতে গুগল বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। প্রতিযোগিতামূলক বাজারে আধিপত্য ধরে রাখতে অনৈতিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System) ব্যবহার করে প্রতিযোগীদের পথ আটকানোর অভিযোগ উঠেছে সার্চ ইঞ্জিন সংস্থাটির বিরুদ্ধে।

অতীতে বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউরোপীয় কমিশনের (European Commission) পক্ষ থেকে গুগলকে ৪৩৪ কোটি ডলার জরিমানা করেছিল ইউরোপীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ইউরোপীয় কমিশনের ওই নির্দেশে বলা হয়েছিল, ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোকে (Mobile Phone Manufacturer) তাদের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android Operating System) ব্যবহার করতে বাধ্য করে আইন ভঙ্গ করেছে গুগল (Google)।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00