Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমান পরিষেবা চালু করতে অতিরিক্ত ৬০০ কোটি টাকা ঋণ নিতে চায় গো ফার্স্ট

বুধবার ঋণদাতাদের একটি বৈঠকে এই অতিরিক্ত তহবিল চেয়েছে সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক সঙ্কটে জর্জরিত বিমান সংস্থা গো ফার্স্ট তাদের পরিষেবা চালু করার জন্য ৪০০ থেকে ৬০০ কোটি টাকা ঋণ নিতে চাইছে। বুধবার ঋণদাতাদের একটি বৈঠকে এই অতিরিক্ত তহবিল চেয়েছে সংস্থাটি।

সূত্রের খবর, বুধবার ঋণদাতাদের সঙ্গে বৈঠকে ৪০০ থেকে ৬০০ কোটি টাকা ঋণ চেয়েছে গো ফার্স্ট। বিমান সংস্থার প্রস্তাব আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ওই সূত্র। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় বৈঠকে উপস্থিত ব্যাঙ্কগুলির আধিকারিকরা পরিচয় প্রকাশ করতে চাননি। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, গো ফার্স্ট আগামী জুলাই মাস থেকে পরিষেবা পুনরায় শুরু করতে চাইছে। দৈনিক ২২টি এয়ারক্রাফট-সহ ৭৮টি বিমান চালাতে চাইছে সংস্থাটি।

উল্লেখ্য বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ গত মে মাসে আর্থিক সঙ্কটের মুখে পড়া গো ফার্স্ট বিমান সংস্থাকে অবিলম্বে বুকিং এবং সরাসরি টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর রাখার জন্য বলেছিল ডিজিসিএ। আর্থিক সঙ্কটের কারণে সংস্থার পক্ষ থেকে বিমান পরিষেবা বন্ধ করেছিল সংস্থাটি। এর আগে, বিমান সংস্থাটি টিকিট বিক্রি স্থগিত রেখেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00