Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখের সামনে ডুবে যাচ্ছে মেয়ে, বাঁচাতে গিয়ে মৃত্যু মা-ভাই সহ একই পরিবারের ৫

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়েকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল মা-ভাই সহ একই পরিবারের ৫ সদ্যদের। এমন নির্মম ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটন জেলায়। জানা যায়, পাটন জেলার চানসমা তহসিলের ভাদাভাল গ্রামের একটি পরিবারের ৫ জন সদস্য মাঠে ছাগল চরাতে গিয়েছিল। গভীর রাতে বাড়ি ফেরার সময় পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল ওই পরিবার।অন্ধকারে ঠিক মত রাস্তাও দেখা যাচ্ছিল না। হঠাৎ পা পিছলে পড়ে যায় মেয়ে।চোখের সামনে মেয়ে ডুবে যাচ্ছে, তা দেখে নিজেকে স্থির রাখতে পারে নি মা। এদিকে মায়ের সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দেয় ওই পরিবারের বাকি সদস্যরা। কিন্তু শেষ রক্ষা হল না। পুকুরে ডুবে পাঁচজনেরই মৃত্যু হয়েছে।এই ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা।

এদিকে ঘটনার বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর সেখানে স্থানীয়রা পৌঁছোয়। পুকুর পাড়ে দেখে নিহতদের চপ্পল পড়ে আছে। প্রাথমিকভাবে তারা বুঝতে পারে পুকুরে কেউ ডুবে গেছে। এরপর গ্রামবাসীরা পুকুর থেকে ৫ টি মৃতদেহ উদ্ধা করে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা এলাকা।

উল্লেখ্য, এক মাস আগে উত্তর প্রদেশের কৌশাম্বী জেলা থেকেও একই রকম দুঃখজনক ঘটনা ঘটেছিল। গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে একই পরিবারের চারজন জলে ডুবে মারা যায়। এই দুর্ঘটনায় আগে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিল ২ জন। পরবর্তীকালে তাদেরও মৃত্যু হয়। 

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

বিয়ে ভাঙার জের! নম্বর ব্লক করে দেওয়ায় যুবকের উপর চড়াও প্রাক্তন প্রেমিকা, একের পর এক ছুরির কোপ

গুজরাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা,বাস ও ট্রাকের সংঘর্ষ নিহত অন্তত ৭

ঘরে স্ত্রী না থাকার সুযোগে বন্ধুদের সঙ্গে নিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ স‍ৎ বাবার

গুজরাতে ৩৪ ঘন্টা পর ৫৪০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার তরুণী, তবে বাঁচানো গেল না

গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল সমুদ্র সেনার হেলিকপ্টার, নিহত ৩

৪৫০ কোটির চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল শুভমন গিল-সহ ৪ ক্রিকেটারের, সমন গুজরাত সিআইডির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00