Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮ বছর ধরে প্রস্রাব  দিয়ে ময়দা মেখে চরম সর্বনাশ ! এরপর …

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটল লজ্জাজনক ঘটনা । বাড়ির এক গৃহকর্মী টানা ৮ বছর ধরে  প্রস্রাব দিয়ে রান্না করে মনিবদের খাওয়াতেন। প্রথমে এই ঘটনা প্রকাশ্যে আসেনি। আচমকাই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লে সন্দেহ শুরু হয়।  তখনই বাড়ির মধ্যে  মালিক লাগায় সিসিটিভি আর তাতেই প্রকাশ্যে আসে এই পুরো ঘটনা।

গাজিয়াবাদের থানা ক্রসিং রিপাবলিক এলাকার একটি সোসাইটিতে বসবাসকারী এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ও তার পরিবার গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ভুগছিলেন লিভারের সমস্যায়। প্রাথমিকভাবে পরিবারের লোকেরা এটিকে স্বাভাবিক বলে মনে করেছিল। তবে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকের কাছে গিয়েও লাভের লাভ হয়নি। তাতেই সন্দেহ হয়। এর পরে, পরিবারের সদস্যরা তাদের রান্নাঘর এবং অন্যান্য জায়গায় সিসিটিভি লাগায়। যাতে খাবারের প্রস্তুতি পর্যবেক্ষণ করা যায়। এরপরেই সামনে আসে আশ্চর্যজনক কর্মকাণ্ড।

সিসিটিভি ফুটেজে দেখা যায় , কাজের মেয়ে রীনা রান্নার সময় খাবারে প্রস্রাব মেশাচ্ছে। আর তা দেখা হতবাক সকলেই। এই ঘটনার পরেই গৃহকর্মীর বিরুদ্ধে থানায়  দায়ের হয় অভিযোগ। ডিসিপি সুরেন্দ্র নাথ তিওয়ারি এই অভিযোগের প্রেক্ষিতে ক্রসিং রিপাবলিক থানায় একটি মামলা দায়ের  হয়েছে। ইতিমধ্যেই গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00