Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সময়মতো সিদ্ধান্ত নিতে পারে না সরকার’, মোদির অস্বস্তি বাড়ালেন গড়করি

সরকারকে অস্বস্তিতে ফেললেন মন্ত্রিসভায় মোদি-অমিত শাহের সতীর্থ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতীন গড়করি।

Share:

নিজস্ব সংবাদদাতা, মুম্বই : সরকারকে অস্বস্তিতে ফেললেন মন্ত্রিসভায় মোদি-অমিত শাহের সতীর্থ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতীন গড়করি। এক অনুষ্ঠানে নিজের দলের সরকারকে বিঁধে তিনি বলেন, ‘সরকার সময়মতো সিদ্ধান্ত নিতে পারে না। এটাই সবচেয়ে বড় সমস্যা।’ সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড থেকে ছেঁটে ফেলা হয়েছে গড়করিকে। সেই ক্ষোভ থেকেই তাঁর এই মন্তব্য কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রবিবার মুম্বইয়ে সিভিল ইঞ্জিনিয়রদের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমাদের মিরাকল ঘটানোর ক্ষমতা রয়েছে। আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় পরিকাঠামোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমাদের বিশ্বে এবং দেশে ভাল প্রযুক্তি, ভাল উদ্ভাবন, ভাল গবেষণা এবং সফল অনুশীলনগুলি গ্রহণ করতে হবে। আমাদের বিকল্প উপকরণ থাকা উচিত যার মাধ্যমে আমরা গুণমানের সঙ্গে আপস না করে খরচ কমাতে পারি। এবং নির্মাণের ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়ই সবচেয়ে বড় পুঁজি।’ এরপরই  তিনি বলেন, ‘কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল সরকার সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না।’ তাঁর মতে, সময় প্রযুক্তি বা সম্পদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মাত্র দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সরকারের ঢাক পেটাতে গিয়ে বর্তমান সময়কে ‘অমৃতকাল’ বলে উল্লেখ করেছিলেন। সময়মতো কাজ শেষ হওয়াকে মাইলফলক হিসেবে চিহ্নিত করেছিলেন। সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গড়করির এই মন্তব্য গেরুয়া শিবিরের অন্দরে শোরগোল ফেলে দিয়েছে। বিজেপি শিবির থেকে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গড়করি  নির্দিষ্ট কোনও সরকারকে উদ্দেশ্য করে ওই কথা বলেননি। উনি সাধারণ ভাবে কথাটা বলেছেন।

গত সপ্তাহে বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ পড়েন গড়করি। যা রাজনৈতিক মহলকে বিস্মিত করেছিল। কারণ, সাধারণত বিজেপির প্রাক্তন সভাপতিদের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করির ক্ষেত্রে সেই নিয়মের বদল ঘটানো হল। এর আগে নাগপুরে এক অনুষ্ঠানে গড়করি খেদ প্রকাশ করে জানিয়েছিলেন, এখনকার রাজনীতি হল পাওয়ার প্লে। বীতশ্রদ্ধ হয়ে একসময় তিনি রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন বলে জানান গড়করি। পাশপাশি বিজেপির এই উত্থানের কৃতিত্ব তিনি অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীকে দিয়েছিলেন।

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

0:00